
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলপুর (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম আজকের পত্রিকাকে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজনের নাম শামসুল হক শামসু (৫০)।
আশরাফুল আলম জানান, শামসুল হক শামসু প্ল্যান্ট থেকে প্রায় এক কিলোমিটার দূরে অন্য একটি প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে এক টুকরো লোহা গিয়ে শামসুলের মাথায় আঘাত করে। এতেই ঘটনাস্থলে মারা যান তিনি।
এদিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। তবে আগুন বেশি থাকায় ভেতরে আটকে পড়াদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে জানিয়েছেন, দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।
এর আগে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউ কোনো তথ্য জানাতে পারেননি।
আরও খবর পড়ুন:

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত। শিশু নাঈম হাওলাদারের মৃত্যু এবং তারেক চৌকিদার ও শিহাবকে গুলির ঘটনার মামলায় এ আদেশ হয়।
৪ মিনিট আগে
গাজীপুরে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে ১ হাজার ৪৭৯ জন ভর্তি হয়েছেন এবং দুজন মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। কোনাবাড়ী ও কাশিমপুরকে ডেঙ্গুর হটস্পট বলছেন সংশ্লিষ্টরা।
১৪ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ৪৮৬টি গাড়ি ডাম্পিং ও ১২২টি গাড়ি রেকার করা হয়েছে।
১৮ মিনিট আগে
আজ দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় হঠাৎ মন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত হলে সেখানে আগুন ধরে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
২২ মিনিট আগে