
দুদিন আগে মৃত বৃদ্ধার কবর দেখতে যান কয়েকজন স্বজন। ভোরে কবরস্থানে গিয়ে তাঁরা দেখেন, নতুন কবরটির মাটি খোঁড়া। ভেতর থেকে গোঙানোর শব্দ আসছে। তাঁরা ভয়ে সেখান থেকে দূরে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর পুলিশকে জানানো হয়। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় কবরের মাটি সরিয়ে দেখতে পায়, ভেতরে স্থানীয় এক যুবক মরদেহ কোলে নিয়ে বসে আছেন।
আজ শুক্রবার সকালে উপজেলার জয়বাংলা বাজার সরকারি পাবলিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
সফিকুল ইসলাম (২২) নামের ওই যুবককে ২৯৭ ধারার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। সফিকুল ইসলাম উপজেলার হারাগাছ পৌর এলাকার ধুমেরকুঠি পশ্চিমপাড়া গ্রামের আবুজারের ছেলে। মৃতের ছেলে আজহারুল ইসলাম (৫৫) বাদী হয়ে এ মামলা করেন।
ঘটনার বর্ণনায় আজহারুল ইসলাম বলেন, ‘আজ সকালে আমার স্ত্রী, বোন এবং মেয়ে আমার মায়ের কবর দেখতে যায়। গিয়ে মাটি সরানো এবং গোঙানোর শব্দ পেয়ে ভয়ে দূরে সরে গিয়ে আমাকে ফোন করেন আমার স্ত্রী। আমি এসে কবরের কাছে গিয়ে বাঁশের চাটাই সরিয়ে দেখি, ভেতরে একজন বসে আছে। আমি ভয়ে কাঁপতে থাকি। গ্রাম পুলিশ আলতাফকে ফোন দিই। তিনিও এসে দেখেন। ভেতরে বসে থাকা যুবককে তিনি চিনতে পারেন। এরপর পুলিশকে ফোন দেন।’
আজহারুল ইসলাম বলেন, ‘এই ছেলে আমার মায়ের কবরে কেন ঢুকেছিল, এটা বুঝতে পারছি না।’
সারাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘গত বুধবার (১ মার্চ) সারাই ইউনিয়নের ধুমেরকুঠি চাদমিয়া পাড়া গ্রামের মৃত আছিমুল্যা হাগুড়ার স্ত্রী সবিরন নেছা (৮৬) মারা যান। গতকাল বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে তাঁকে জয়বাংলা বাজার সরকারি কবরস্থানে দাফন করা হয়। আজ সকালে স্বজনেরা কবর জিয়ারতে গিয়ে দেখেন, কবরের মাটি খোঁড়া এবং মানুষের গোঙানোর শব্দ। ভয়ে সেখান থেকে বাড়িতে ফিরে পরিবারের অন্য সদস্যদের জানান। পরে তাঁরা কবরস্থানে গিয়ে কবরের ভেতরে মরদেহ কোলে নিয়ে ওই যুবককে বসে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশে খবর দিলে ওই যুবককে কবর থেকে উঠিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।’
ইউপি সদস্য ও স্থানীয়রা বলেন, আটক ওই যুবক নেশাগ্রস্ত। তিনি মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন। এর আগেও নেশার টাকা না পেয়ে এলাকায় বিশৃঙ্খলা করেছেন। কয়েকবার এ নিয়ে সালিসও হয়েছে।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘ওই যুবক মানসিক রোগী। তবে এ ঘটনায় ধর্মানুভূতিতে আঘাত এবং কবরস্থানে অনধিকার প্রবেশ করে মরদেহের অসম্মান করার অপরাধে মামলা হয়েছে। আজ তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।’
এদিকে কবর থেকে যুবক আটকের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করেন। তাঁদের সরাতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।
আরও খবর পড়ুন:

আজ ভোরে খুলনা থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগির ৩৪ নম্বর আসনের যাত্রী ছিলেন হাজী মফিজুর। দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন পার হওয়ার পর তিনি জ্ঞান হারালে টহলরত পুলিশের নজরে আসে। এ সময় পাশের যাত্রী ফুল মিয়াকে আটকের পর তাঁর কাছ থেকে ভুক্তভোগীর টাকা ও মোবাইল ফোন পাওয়া যা
২ মিনিট আগে
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত। শিশু নাঈম হাওলাদারের মৃত্যু এবং তারেক চৌকিদার ও শিহাবকে গুলির ঘটনার মামলায় এ আদেশ হয়।
৫ মিনিট আগে
গাজীপুরে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে ১ হাজার ৪৭৯ জন ভর্তি হয়েছেন এবং দুজন মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। কোনাবাড়ী ও কাশিমপুরকে ডেঙ্গুর হটস্পট বলছেন সংশ্লিষ্টরা।
১৬ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ৪৮৬টি গাড়ি ডাম্পিং ও ১২২টি গাড়ি রেকার করা হয়েছে।
২০ মিনিট আগে