সীতাকুণ্ড

সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান রেহান গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে সীতাকুণ্ড ও খুলশী থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে...

সীতাকুণ্ডে আ.লীগের সাবেক এমপি মামুনের বাড়িতে আগুন, পুলিশের ভিন্ন বক্তব্য
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য (এমপি) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বাড়ির সামনে থাকা একটি প্রাইভেট কারেও আগুন দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। তবে সীতাকুণ্ড থানা-পুলিশ বলছে, ছবি তোলার উদ্দেশ্যে আগে পুড়ে যাওয়া গাড়িটি ঢেকে রাখার

সীতাকুণ্ডে স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেরা খাতুনের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে গিয়ে তাঁকে না পেয়ে পুলিশ তাঁর স্বামী মো. শহীদকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে শহীদ অচেতন হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।

সীতাকুণ্ডে পিকআপের চাপায় পথচারী বৃদ্ধ নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির পণ্যবাহী পিকআপ ভ্যানের চাপায় মো. দানু (৭৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।












