
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণ হওয়া বিএম ডিপোটি ২৪ একরের। এই ডিপোতে প্রায় ৪ হাজার ৩০০ কনটেইনার ছিল। এর মধ্যে ৩ হাজার কনটেইনার ছিল খালি। বিএম ডিপোর ম্যানেজার নাজমুল আকতার খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাজমুল আকতার বলেন, এসব কনটেইনারের মধ্যে ৪৫০টি আমদানি এবং ৮০০-এর মতো রপ্তানি কনটেইনার ছিল। মূলত পোশাক ও খাদ্যপণ্য রপ্তানির জন্য ছিল এসব কনটেইনার। পোশাকের কনটেইনারে আগুন লাগলেও তা ছড়িয়ে যেতে পারে। সেটাই হয়েছে।
ডিপোর ম্যানেজার জানান, রাসায়নিক পণ্যের কনটেইনার আলাদা রাখা হয়। তবে কত রাসায়নিক কনটেইনার ছিল তা জানা নেই।
নাজমুল আকতার বলেন, সরকারের কাছে আহ্বান জানাই, পুরো তদন্ত হোক, তাহলে কী হয়েছে তা জানা যাবে।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। ওই সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিসের আরও অনেকগুলো ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে কনটেইনার ডিপোর আশপাশের তিন থেকে চার কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। কনটেইনারে রাসায়নিক দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও র্যাব সদস্যরাও উদ্ধার অভিযানে কাজ করছেন।
এ ছাড়া চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালগুলোতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন।

খুলনায় গত এক সপ্তাহ সিলিন্ডার গ্যাসের সংকট দেখা দিয়েছে। খুলনার গ্যাস ব্যবসায়ীরা বলছেন, সামনে এ সংকট আরও প্রকট হতে পারে। আজ মঙ্গলবার খুলনার বিভিন্নস্থান ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বসতঘরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বাড়ির মালিক বকুল আক্তার।
২ মিনিট আগে
চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন প্রতিবন্ধী আবুল খায়ের (৪৫)। ডান পায়ের তালুতে ফোড়া হওয়ায় গত রোববার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। অস্ত্রোপচার শেষে আজ মঙ্গলবার কিছুটা সুস্থ বোধ করায় বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়লে আহত হন তিনি।
৮ মিনিট আগে
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক। অর্থ ছাড়, অনুমোদন ও ব্যয়ের তথ্য যাচাইয়ে ব্যাংকগুলোর কাছে নথিপত্র চেয়েছে কমিশন...
৮ মিনিট আগে