
ত্রয়োদশ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে তিনি বগুড়া-২ আসনে নির্বাচনে লড়বেন।
এই বিষয়ে রোববার দিবাগত রাতে জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি এই আসনের ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করছি।’
এর আগে তিনি তাঁর ফেসবুকের ভেরিফায়েড পেজে ঢাকায় নির্বাচন না করার ঘোষণা দেন। ভেরিফায়েড পেজে মাহমুদুর রহমান লেখেন—‘এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লক্ষের মতো ভোটার এখানে। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই পরিপ্রেক্ষিতে আমি ঢাকা ১৮-এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাঁদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অস্থিরতা তৈরি হয়েছে। এতে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বাড়তে শুরু করায় বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতিতে মূল্যস্ফীতির ওপর...
৭ ঘণ্টা আগে
গণভোটে উঠে আসা জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য প্রয়োজনীয় দায়িত্ব পালনে সরকার এখন পর্যন্ত ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১০ ঘণ্টা আগে
গণভোটে উঠে আসা জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য প্রয়োজনীয় দায়িত্ব পালনে সরকার এখন পর্যন্ত ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১৩ ঘণ্টা আগে
বিএনপির একজন জ্যেষ্ঠ নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি ক্ষমা চান।
১৩ ঘণ্টা আগে