
নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামের এক ব্যবসায়ী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম সরকার ওই এলাকার হাজী মঙ্গল মিয়ার ছেলে। তাঁর স্ত্রী স্থানীয় ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রফিকুল ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা পেছন দিক থেকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় বাসিন্দারা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবার-পরিজন ও স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন।
নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, সম্প্রতি গাজীপুরা এলাকার রিফাত, নয়নসহ কয়েকজনের সঙ্গে রফিকুলের তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রায়পুরা থানা সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

হাওরে এত দিন বোরো ধানের মৌসুমে কৃষকের দুশ্চিন্তার কারণ ছিল অকালবন্যা ও পাহাড়ি ঢল। এবার নতুন করে যুক্ত হয়েছে অপরিকল্পিত বাঁধে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ না থাকায় সুনামগঞ্জে এবার ১০ হাজার হেক্টরের বেশি জমি পানিতে তলিয়েছে। পানি নিষ্কাশনে বাঁধ কাটা নিয়ে প্রশাসন ও কৃষকের মাঝে বিরোধও দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী পৌর এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার পেট্রল জব্দ করেছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। তখন তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
৬ ঘণ্টা আগে
গত ৪ মার্চ যাত্রাবাড়ী থানায় এক তরুণী ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন এক যুবকের খোঁজ পায়, যিনি দেড় মাসে একই কৌশলে অন্তত ১০ জনের সঙ্গে প্রতারণা করেছেন। গত সোমবার রাশিদুল ইসলাম রাব্বি (৩০) নামের ওই ব্যক্তিকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করে র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি দল।
৭ ঘণ্টা আগে