
জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে অবৈধ অর্থের ব্যবহার ঠেকাতে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, বিকাশ, নগদ বা রকেটের মতো সেবা ব্যবহার করে একবারে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না। এর ফলে বিকাশ, রকেট, নগদসহ সব এমএফএস প্ল্যাটফর্মে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে এবং দিনে মোট লেনদেনের সীমা থাকবে ১০টি (১০ হাজার টাকা)। এই বিধিনিষেধ আজ রাত (৮ ফেব্রুয়ারি) ১২টা থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে, আজ রাত (৮ ফেব্রুয়ারি) ১২টা থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। একই সময়ে ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর সাময়িকভাবে বন্ধ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এমএফএস ও পিপিআই (প্রিপেইড ইনস্ট্রুমেন্ট) লেনদেনের বিশেষ সীমা কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বলা হয়, এই সময়ে ব্যক্তিপর্যায়ে পিয়ার টু পিয়ার (পি-টু-পি) লেনদেনে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। পাশাপাশি দৈনিক লেনদেনের সংখ্যা সর্বোচ্চ ১০টিতে সীমাবদ্ধ থাকবে। এ ছাড়া মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুযায়ী লেনদেন অব্যাহত থাকবে। তবে এ সময় এমএফএসের মাধ্যমে অন্য সব ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।
নির্বাচন উপলক্ষে এমএফএস-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে বিশেষ ‘কুইক রেসপন্স সেল’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া নির্ধারিত সময়ে সব ধরনের লেনদেনের ওপর সার্বক্ষণিক নজরদারি (ক্লোজ মনিটরিং) চালানো হবে। সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এ সময় পি-টু-পি ইন্টারনেট (আইবিএফটির মাধ্যমে লেনদেন) ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী এমএফএস ও ব্যাংকগুলো প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। নির্ধারিত সময়সীমা শেষ হলে স্বাভাবিক লেনদেন কার্যক্রম পুনরায় চালু হবে বলে জানানো হয়।
বর্তমানে এমএফএস গ্রাহকেরা এজেন্টের মাধ্যমে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারেন এবং সর্বোচ্চ ৩০ হাজার টাকা উত্তোলন করতে পারেন। ব্যক্তি থেকে ব্যক্তিতে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায় এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা লেনদেন করা যায়। এ ছাড়া দিনে সর্বোচ্চ ৫০ এবং মাসে সর্বোচ্চ ১০০টি লেনদেন করা যায়।

শিক্ষা ব্যবস্থা সংস্কারে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর মূল ভিত্তি হচ্ছে সমান সুযোগ, মানসম্মত শিক্ষা এবং বৈষম্যহীন প্রবেশাধিকার। শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে সুযোগের পার্থক্য কমিয়ে দক্ষ শিক্ষক ও আধুনিক প্রযুক্তির সুবিধা সবার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
১৭ মিনিট আগে
বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও অতিরিক্ত তাপপ্রবাহের মতো জলবায়ু সংকট মেয়েদের বাল্যবিবাহ, অনিচ্ছাকৃত গর্ভধারণ ও সহিংসতার ঝুঁকি বাড়াচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোতে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা বা
২২ মিনিট আগে
কায়সার কামাল বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অঙ্গসংগঠন ব্যবহার করে জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিচার করতে হবে। তবে এই বিচার শুধু শাস্তি দেওয়ার জন্য নয়, ভবিষ্যতে যেন কেউ আবার বাংলাদেশে এমন কর্তৃত্ববাদী ব্যবস্থা প্রতিষ্ঠার সাহস না পায়, সে জন্য একটি দৃষ্টান্ত তৈরি....
৪১ মিনিট আগে
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে, বাংলাদেশ সেগুলো সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে ইতিবাচকভাবে সমাধান করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে খোলামেলা সংলাপ চায় এবং কূটনীতির মাধ্যমে এগিয়ে গিয়ে সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছাতে চ
১ ঘণ্টা আগে