নাটোর বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জেলা, যা কৃষি, নদী ও ঐতিহাসিক স্থাপত্যের জন্য পরিচিত। জেলার সর্বশেষ সংবাদ, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও স্থানীয় ঘটনা নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া নাটোর সদর, নলডাঙ্গা, সিংড়া, বড়াইগ্রাম, বাগাতিপাড়া, লালপুর ও গুরুদাসপুর উপজেলার গুরুত্বপূর্ণ খবরও এখানে প্রকাশিত হয়।

তালিকায় নির্বাচনী এলাকার কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নাম রয়েছে বলে জানা গেছে। তবে তালিকায় থাকা কয়েকজন দাবি করেছেন, তাঁরা নিজেরা এ অর্থ নেননি কিংবা তাঁদের অজান্তেই তালিকায় নাম দেওয়া হয়েছে।

নাটোরের লালপুর উপজেলা ভূমি অফিসে জানালার গ্রিল ভেঙে আবারও চুরির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে জানালার গ্রিল ও তালা ভেঙে অফিসের কম্পিউটার, মনিটর, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই অফিসে দুবার চুরির ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

নাটোরে দুই শিশুর বিরোধের জেরে বায়জিদ বিন মাহমুদ (৮) নামে এক শিশুর ডান হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য সাকিল আহমেদ ও তাঁর স্ত্রী নাছরিন আকতারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা মাহমুদুল হাসান মিলন বাদী হয়ে সাকিল আহমেদ ও তাঁর স্ত্রী নাছরিন আকতারের বিরুদ্ধে...

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।