ভাঙচুর

শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, ভাঙচুর ২৮ বাড়ি-দোকান
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুই পক্ষের ২৮টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে দফায় দফায় সংঘর্ষ চলে।

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে। গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেরানীগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধ ১
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গভীর রাতে তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নূরে আলমের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় বাড়িতে থাকা তিনটি গাড়ির মধ্যে একটিতে আগুন দেওয়া হয় এবং অন্য দুটি ভাঙচুর করা হয়।

সীতাকুণ্ডে আ.লীগের সাবেক এমপি মামুনের বাড়িতে আগুন, পুলিশের ভিন্ন বক্তব্য
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য (এমপি) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বাড়ির সামনে থাকা একটি প্রাইভেট কারেও আগুন দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। তবে সীতাকুণ্ড থানা-পুলিশ বলছে, ছবি তোলার উদ্দেশ্যে আগে পুড়ে যাওয়া গাড়িটি ঢেকে রাখার












