অগ্নিকাণ্ড

খাগড়াছড়িতে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান
খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‘এত ঋণ কীভাবে শোধ করিমো, মেয়ের স্বর্ণই-বা কীভাবে দিমো’
অশোক চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বাপের কাছ থেকে দুই শতক জমি পাইছি। এইটুকু জমির ওপর কষ্ট করে বাড়ি করছি। ছেলে ঢাকায় থাকে। ছেলে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। এ জন্য মেয়েকে বিয়ে দেওয়ার পর কয়েক বছর ধরে কিস্তি নিয়ে, একটু একটু করে এলাকায় ঘুরে কাজকাম করে কিছু টাকা জমাইছিলাম।

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ধানমন্ডিতে ১৪ তলা আবাসিক ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে একটি ১৪ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ১০/এ-এর ২৭ নম্বর বাসায় আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।










