দুর্ঘটনা

ইঞ্জিন চালু করতেই উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে অর্ধডুবি আরও দুই জাহাজ
বরিশালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেন (বুম) ভেঙে নদীতে পড়েছে। ভেঙে পড়া অংশটি পাশে নোঙর করা সংস্থাটির আরও দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে। এতে জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়ে অর্ধডুবি অবস্থায় রয়েছে।

স্কুলে যাওয়ার পথে নাইট কোচের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের
রংপুরের তারাগঞ্জে নাইট কোচের ধাক্কায় গজেন চন্দ্র রায় (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাতটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের হরকলি তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গজেন চন্দ্র রায় হাড়িয়ারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন...

সীতাকুণ্ডে পিকআপের চাপায় পথচারী বৃদ্ধ নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির পণ্যবাহী পিকআপ ভ্যানের চাপায় মো. দানু (৭৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তুরস্কে ইস্পাত কারখানায় ক্রেন ভেঙে চুল্লিতে, বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু
তুরস্কের পশ্চিমাঞ্চলে ইজমির বন্দরনগরীর কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।











