চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারত প্রথম টেস্টের প্রথম দিনের খেলা নিয়ে চলছে বিভিন্ন কথাবার্তা। শুরুতে ভারতকে বাংলাদেশের চেপে ধরা, সেই চাপ সামলে দিনটা ভারতের হয়ে যাওয়া—প্রথম দিনের সারমর্ম তো এটাই। শচীন টেন্ডুলকার, হার্শা ভোগলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন খেলা নিয়ে।
চিপকে গতকাল প্রথম দিন খেলা হয়েছে ৮০ ওভার। বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলেছে দিনের ম্যাচ। হার্শা দিনের খেলা কম হওয়ার ঘটনা নিয়েই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ভারতীয় এই ধারাভাষ্যকার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বাংলাদেশ ৮০ ওভারের চেয়ে কম বোলিং করেছে। যদিও ৩০ মিনিট বাড়তি দেওয়া হয়েছিল। এটা মেনে নেওয়ার মতো না।’ হার্শা বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৭ মিনিটে পোস্ট করেন।
কম ওভার বোলিংয়ের কারণে আইসিসির থেকে স্লো ওভার রেটের শাস্তি পেতে পারে বাংলাদেশ। কারণ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনেও বলা হয়েছে, ‘যত ওভার পেনাল্টি দেওয়া হবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তত পয়েন্ট দলটির থেকে কেটে নেওয়া হবে।’ বর্তমানে ৪৫.৮৩ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের চারে রয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচ খেলে এশিয়ার দলটির পয়েন্ট ৩৩। ভারতের বিপক্ষে টেস্টটি বাংলাদেশের এই চক্রে সপ্তম টেস্ট।
প্রথম দিনের ৮০ ওভারের মধ্যে ৫০ ওভারই করেছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা করেছেন ১৮, ১৫ ও ১৭ ওভার। যেখানে হাসান ৫৮ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার। স্পিনারদের ৩০ ওভারের মধ্যে মেহেদী হাসান মিরাজ একাই করেছেন ২১ ওভার। তবে কোনো উইকেট পাননি। বাংলাদেশের পেসাররা বেশি ওভার বোলিংয়ের কারণেই অনেক সময় গেছে। কারণ স্বাভাবিকভাবে স্পিনারদের চেয়ে পেসারদের লম্বা রানআপে বোলিং করতে হয়।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ভারত। রবিচন্দ্রন অশ্বিন ১১২ বলে ১০২ রান করে অপরাজিত আছেন। রবীন্দ্র জাদেজা তাঁর টেস্টের পঞ্চম সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে আছেন।
আরও খবর পড়ুন:

আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা, সেটা গত কয়েক বিশ্বকাপেই ভালোমতো টের পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সময় প্রজেক্টরে খেলা দেখা, প্রিয় আর্জেন্টিনা দলের সমর্থনে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদযাপনের খবর চলে যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। এমিলিয়ানো মার্তিনেসেরও সেই গল্পটা ভালোই জানা।
৬ মিনিট আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত ‘লাস্ট ড্যান্স’ আর হচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হওয়ায় পর্তুগাল নকআউটের ভিন্ন পথে চলে গেছে। ফলে কোয়ার্টারে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
২৯ মিনিট আগে
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে যায় দক্ষিণ কোরিয়ার। দলের বাজে পারফরম্যান্সে দেশটির রাষ্ট্রপতি লি-জি মিউং কড়া সমালোচনা করেছেন। এমন অবস্থায় দ্রুতই পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়া কোচ হং মিউং-বো।
২ ঘণ্টা আগে
২৫ জুন মায়ামিতে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে যখনই নেইমারকে নামালেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, তখনই গ্যালারিতে শোনা যায় চিৎকার। ৯৮১ দিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন বলে কথা। এমন উচ্ছ্বাস তো থাকবেই। মাঠে নেমেই সেদিন দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে