
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তাঁরা না বুঝেই দিচ্ছেন। তাঁরা অর্ধেক বুঝেছেন। আমরা তাঁদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তাঁরা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং আমরা জুলাই সনদের আলোকেই পথ হেঁটে যেতে চাই। ইমোশন ও আইনকে একসঙ্গে নিয়েই আমরা চলতে চাই।’
আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
৫ আগস্ট পরবর্তী মামলাজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আমরা সব পক্ষের সঙ্গে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে।’
এর আগে খাল খনন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। কুষ্টিয়ার জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের জামায়াতদলীয় সংসদ সদস্য আফজাল হুসাইনসহ বিএনপির স্থানীয় নেতারা।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
২ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
২ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৩ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৩ ঘণ্টা আগে