
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন কি না এবং তাঁর প্রকাশিত ভিডিওগুলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি না—এই প্রশ্নে এখন তোলপাড় বিশ্ব। চলমান এই বিতর্কের মাঝে নিজের বেঁচে থাকার প্রমাণ দিতে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেছিলেন নেতানিয়াহু। কিন্তু ওই ভিডিও প্রকাশের পর আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে যে, এই ভিডিও এআই দিয়ে তৈরি।
ইলন মাস্কের এআই চ্যাটবট ‘গ্রোক’ নেতানিয়াহুর ওই ভিডিওকে ‘এআই দিয়ে তৈরি’ বলে চিহ্নিত করেছে। ফলে তাঁর বেঁচে থাকা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। এর জবাবে নেতানিয়াহু এক্সে আজ আরও একটি নতুন ভিডিও শেয়ার করেছেন।
নেতানিয়াহুর বাঁচা-মরা এবং তাঁর প্রকাশিত ভিডিওর নির্ভরযোগ্যতা নিয়ে গত সপ্তাহ থেকে অনলাইনে নানা প্রশ্ন উঠতে শুরু করে। প্রথমে একটি সংবাদ সম্মেলনের ফুটেজে দেখা যায়, নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল। এই দৃশ্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ওঠে, ভিডিওটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এরপর থেকে তাঁর মৃত্যু নিয়ে নানা গুজবের ডালপালা মেলতে শুরু করে।
মৃত্যুর গুজব উড়িয়ে দিতে গতকাল জেরুজালেম হিলসের ‘দ্য সাতাফ’ ক্যাফেতে কফি অর্ডার করার একটি ভিডিও পোস্ট করেন নেতানিয়াহু। সেখানে তিনি রসিকতা করে বলেন, আমি মরে গেছি...কফির জন্য (অর্থাৎ কফির জন্য পাগল)। আপনারা কি জানেন? আমি আমার জনগণের জন্য ‘মরছি’।
এই ভিডিওতে তিনি ক্যামেরার সামনে নিজের দুই হাত তুলে ধরেন। তিনি বলেন, ‘আপনারা কি আমার আঙুল গুনতে চান? এই যে এখানে দেখুন। দেখেছেন?’ মূলত এআই দিয়ে তৈরি ভিডিওতে তাঁর ছয়টি আঙুল থাকার দাবির জবাব দিতেই তিনি এই অঙ্গভঙ্গি করেন।
ওই ভিডিও প্রকাশের পরই আবার বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হচ্ছে, ‘নেতানিয়াহুর কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি।’
হয়তো এ কারণেই আজ আবার জেরুজালেমের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার একটি ভিডিও শেয়ার করেছেন নেতানিয়াহু। ভিডিওতে দেখা যায়, তিনি পথচারীদের সঙ্গে কথা বলার সময় একটি কুকুর দেখে তার জাত সম্পর্কে জিজ্ঞাসা করছেন। কুকুরের মালিক একজন নারী। তিনি উত্তর দেন, এটি ‘কানানাইট-ইসরায়েলি’ জাতের। উল্লেখ্য, এই জাত ইসরায়েলের জাতীয় কুকুরের জাত হিসেবে পরিচিত।
নেতানিয়াহু হাসিমুখে বলেন, ‘কানানাইট-ইসরায়েলি, দারুণ জাত। ওর জন্য হলেও বাইরে বেরোনো ভালো।’ তিনি নাগরিকদের সতর্ক করে বলেন, ‘নিশ্চয় আপনারা বাইরে বেরোবেন। তবে মনে রাখবেন, কাছাকাছি কোনো সুরক্ষিত আশ্রয় যেন থাকে।’
গুজব ও এআই বিতর্কের মাঝে নেতানিয়াহু বারবার ভিডিও শেয়ার করে নিজের বেঁচে থাকার প্রমাণ দিচ্ছেন। কিন্তু তারপরও ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁকে ঘিরে সন্দেহ যেন কাটছেই না।

ভারতের প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। সাধারণত, এসব ক্ষেত্রে পেশাদার কূটনীতিকদের নিয়োগ দেওয়া হলেও এবারে ব্যাতিক্রম হয়েছে। দীনেশ ত্রিবেদীর নিয়োগের বিষয়ে মূল্যায়ন প্রকাশ করেছেন ভারতীয় জ্যেষ্ঠ সাংবাদিক পিকে বালাচন্দ্রন।
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ইরানের পতাকাবাহী জাহাজ দখল করা সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে পারে তেহরান। আজ সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে পাকিস্তানের মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে পরিচিত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে, ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে—
২ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। তবে আজ সোমবার পর্যন্ত কোনো চুক্তি পৌঁছাতে পারেনি বিবদমান পক্ষগুলো। এই অবস্থায় বিশ্লেষকেরা মনে করছেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র...
৩ ঘণ্টা আগে
জাপানের উত্তরাঞ্চলে এক ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর দেশটির ইওয়াতে উপকূলের কাছে সৃষ্ট কম্পনের জেরে ইওয়াতে প্রিফেকচার, আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডো এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে