
জনপ্রিয় সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান বলেছেন, ‘যারা কথায় কথায় রাজাকার বলে, তারাই স্বাধীনতা পরিপন্থী।’ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালাবার প্রতিবাদও জানিয়েছেন তিনি। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।
সায়ান বলেন, ‘রংপুরের যে ছেলেটা মারা গেল, ও নিরস্ত্র ছিল। নিরস্ত্র ছাত্রদের ওপরে আপনি কোনো অবস্থাতেই গুলি চালাতে পারেন না। এর জবাব প্রশাসনকে দিতে হবে। একটা দাবি তুললে, সেটা পছন্দ না হতে পারে, আপনি সেটা নিয়ে বাহাস করেন, আপনি আমাকে কথা বলতে দেবেন না? আমি কথা বললে আপনি গুলি করে মারবেন? ও একটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, ওকে আপনি মেরে ফেললেন। এটাকে আপনি স্বাধীনতা বলবেন?’
শিক্ষার্থীদের রাজাকার তকমা দেওয়ার প্রতিবাদ জানিয়ে সায়ান বলেন, ‘এদের জন্মই হয় নাই তখন, এদের আপনারা রাজাকার বলেন। আপনাদের লজ্জা করে না? বাচ্চাগুলোকে এই কথাগুলো বলেন? কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন রাজাকার। আশ্চর্য কথা! আমার স্বাধীন দেশে আমার ন্যায্য অধিকারের কথা বললে আমার মুখে ছুড়ে মারবেন রাজাকার। এটা কি ফাজলামি। এটা বাংলাদেশ। সাধারণ মানুষ যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে।’
সায়ান আরও বলেন, ‘আপনারা কথায় কথায় যারা রাজাকার শব্দটি ব্যবহার করেন, আপনারা বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী মানুষ। আপনারা বাচ্চাদের কাছে শিখে আসেন, স্বাধীনতা যুদ্ধ কাকে বলে। ওরা করছে সংগ্রাম, ওরা রাস্তায়। আমরা কেউ চাই না, রাষ্ট্র নিপীড়কের হাতে চলে যাক। আমরা কেউ চাই না, রাষ্ট্র নিপীড়ক হয়ে উঠুক।’
আরও খবর পড়ুন:

ঢাকায় আসছেন আর্জেন্টিনার ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন তিনি। সতীর্থ ছিলেন ডিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতাদের মতো খেলোয়াড়। ক্যানিজিয়াকে সম্মান জানিয়ে আয়োজন করা হচ্ছে ‘সকারামা’ শিরোনামের কনসার্ট।
৫ ঘণ্টা আগে
দীপ্ততে আসছে বাংলা ভাষায় ডাবিং করা নতুন তুর্কি ড্রামা সিরিজ ‘কারা সেভদা’। ভালোবাসা, আত্মত্যাগ ও পারিবারিক রহস্যের এই আবেগঘন কাহিনির বাংলায় নাম রাখা হয়েছে ‘অনন্ত ভালোবাসা’। প্রচার শুরু হচ্ছে আজ থেকে।
৬ ঘণ্টা আগে
শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ গোপাল ভাঁড়—এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমন খবর। গোপাল ভাঁড় শেষ হওয়ার খবরে নেটিজেনরা আবেগঘন পোস্ট দিলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে।
৬ ঘণ্টা আগে
মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য ২০২১ সালে মা ম্যান্ডি টিফির সঙ্গে মিলে ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন পপতারকা সেলেনা গোমেজ। তবে প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মাথায় এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে