
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী শিল্পপ্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/আলিম/সমমানের ডিগ্রি। তবে স্নাতক/স্নাতকোত্তর বা ফাজিল/কামিল ডিগ্রিধারী প্রার্থীদের আবেদনে নিরুৎসাহিত করা হয়েছে।
কাজের ধরন: কোম্পানির নীতিমালা অনুসরণ করে সময়মতো চাহিদা ও রুট অনুযায়ী ওষুধ বহন ও বিতরণ নিশ্চিত করা। আন্তরিকতার সাথে ক্যাশ কালেকশন ও জমাদান নিশ্চিত করা। ওষুধ পরিবহন নিশ্চিতকরণে ড্রাইভারকে সর্বাত্মক সহযোগিতা করা।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২০-৩০ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: ১৭,২১৫ টাকা (মাসিক)।
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, লাভের শেয়ার, প্রতিবছর ইনক্রিমেন্টের ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি।

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ক্রেডিট অফিসার/রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
১ দিন আগে
পছন্দের এলাকায় বাসা খুঁজে পাওয়া বরাবরই চ্যালেঞ্জ; বিশেষ করে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে সাধ্যের মধ্যে ভাড়া বাসা খুঁজে পেতে সাধারণ মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। এই সমস্যা দূর করতে এবং প্রযুক্তিনির্ভর আবাসন সমাধান দিতে কাজ করছে অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য টুলেট’।
১ দিন আগে
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পের অধীনে এই নিয়োগ দেবে। ১৩ থেকে ২০ গ্রেডের ৬ ক্যাটাগরির পদে মোট ১১০ জন নেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত/স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
২ দিন আগে
সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ‘ইন্টার্নশিপ প্রোগ্রাম’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ দিন আগে