টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা বিশ্রামে বাংলাদেশ দল। জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার গেছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে। কেউ কেউ হালকা অনুশীলন শুরু করেছেন। এই বিরতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে দুদিন আগে আলোচনায় এসেছিলেন রিশাদ হোসেন। আজ হঠাৎ বাংলাদেশ দলের তরুণ লেগ স্পিনারকে সামনে আনল আইসিসিও।
গত মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি দুটি—রিশাদ আর তানজিম সাকিবের বোলিং। একজন লেগ স্পিনার নিয়ে বাংলাদেশ দলের যে দীর্ঘ হাহাকার, সেটি আপাতত গেছে রিশাদের সৌজন্যে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি নিয়েছেন বাংলাদেশের বোলারদের মধ্যে ৭ ম্যাচে সর্বোচ্চ ১৪ উইকেট।
গত দুই সপ্তাহে বিশ্বকাপের রেশ মিলিয়ে যাওয়ার পর আইসিসি আজ হঠাৎ তাদের ফেসবুক পেজে রিশাদের বোলিংয়ের ভিডিও পোস্ট করে লিখেছে, ‘বাংলাদেশের একজন উঠতি তারকা। দেখুন তাঁর মুগ্ধ করা পারফরম্যান্স।’ ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া বোলিং থেকে শুরু করে সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ফের ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া বোলিং তো আছেই। তাঁর লেগ স্পিন, ভয়ংকর গুগলি যে সৌন্দর্য ছড়িয়েছে বিশ্বকাপে, সব যেন আবার রোমন্থন করার সুযোগ করে দিল ভিডিওতে।
সামাজিক মাধ্যমে নিজেদের পেজে নিয়মিত খেলোয়াড়দের নানা বিষয়ে পোস্ট করে আইসিসি। সেখানে বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্স তুলনামূলক কমই দেখা যায়। বাংলাদেশের বিপুল সামাজিক মাধ্যম ব্যবহারকারী লক্ষ্য করে রিশাদের বোলিংয়ের ভিডিও আইসিসি পোস্ট করলেও সবশেষ বিশ্বকাপটা বিশেষ মনে রাখতে হবে তরুণ লেগ স্পিনারের কারণে।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
৭ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
৮ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
৯ ঘণ্টা আগে