যুদ্ধ

চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ ঠেকানো যাবে না: সি
ইতিহাসের গতিধারা থামানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। আজ বৃহস্পতিবার তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ ‘পুনরেকত্রীকরণের’ আহ্বান জানিয়ে তিনি এ মন্তব্য করে। তবে বক্তব্যে সামরিক শক্তি প্রয়োগের কোনো উল্লেখ করেননি তিনি। তা সত্ত্বেও সির বক্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়েছে তাইওয়ান সরকার।

হরমুজ প্রণালি আর কোনো দিনও যুদ্ধপূর্বাবস্থায় ফিরবে না: গালিবাফ
হরমুজ প্রণালি আর কখনো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ এই জলপথের তদারকি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে।

পারমাণবিক অস্ত্র তৈরিতে জনমতের চাপ বাড়লেও এখনো পশ্চিমাদের সঙ্গে চুক্তি চায় ইরান
পরমাণু অস্ত্র তৈরির পক্ষে ইরানের অভ্যন্তরে চাপ ক্রমেই বাড়ছে। দেশটির পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং শীর্ষ নেতাদের হত্যার পর পারমাণবিক নীতি পরিবর্তন করে বোমা তৈরির দাবি জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতেও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে আসার ঘোষণা...

বিশাল ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র নগরী’ উন্মোচন ইরানের, কী আছে এতে
ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) উন্মোচিত একটি ‘ক্ষেপণাস্ত্র নগরী’। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রকাশিত ভিডিওতে ভূগর্ভস্থ এই সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্রবাহী...












