
চলমান কোটা সংস্কার আন্দোলন ও কোটা সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে একটি নিবন্ধ লিখতে শুরু করেছিলেন জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। ওই নিবন্ধের একটি অংশ গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি। বিভিন্ন প্রকাশনী তাঁর বই বিক্রি না করার ঘোষণা দেয়।
ইতিমধ্যে জাফর ইকবালের সাবেক কর্মস্থল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা তাঁকে ক্যাম্পাসে প্রবেশে আজীবন ‘নিষেধাজ্ঞা’ দিয়েছেন। এর মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের বর্তমান কমিটির সহসভাপতির পদ থেকে ড. মুহম্মদ জাফর ইকবালকে অব্যাহতি দেওয়া হয়েছে।
‘কালচারাল ক্লাসিস্টস’ নামের ৩ লাখ ৮৩ হাজার ফলোয়ারের একটি ফেসবুক পেজ থেকে বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় দেওয়া এমন একটি পোস্ট ভাইরাল হয়। পোস্টটিতে রিয়েকশন পড়েছে ১ হাজার ৮০০। শেয়ার হয়েছে প্রায় দেড় শ।
দাবিটির সত্যতা যাচাইয়ে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে বর্তমান কমিটির তালিকা পাওয়া যায়। তালিকায় সহসভাপতি পদে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ অধ্যাপক ড. আব্দুল হাকিম খানের নাম রয়েছে। তালিকা ড. জাফর ইকবালের নাম নেই।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, এটি গণিত অলিম্পিয়াড কমিটির ২০২৪–২৫ বছরের কমিটি। চলতি বছরের গত ১০ জানুয়ারি থেকে এই কমিটি দায়িত্ব পালন করছে। অর্থাৎ বর্তমান কমিটি যখন থেকে কার্যকর হয়, তখন থেকেই তিনি কমিটিতে নেই।
বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ অধ্যাপক ড. আব্দুল হাকিম খানের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, ‘অধ্যাপক জাফর ইকবাল আগের কমিটিতে ছিলেন। বর্তমান কমিটিতে তিনি নেই।’
প্রসঙ্গত, অধ্যাপক জাফর ইকবাল বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য। ওই কমিটিতে তিনি সহসভাপতি ছিলেন। গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে এখনো সহসভাপতি হিসেবে জাফর ইকবালের নাম রয়েছে।
আরও পড়ুন:

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎ করেছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে
সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে শেষ হয়েছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফরের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এক হিন্দু গুরুর সামনে ঝুঁকে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, তিনি ওই গুরুর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন।
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি ইন্দোনেশিয়ার মাউন্ট আনাক ক্রাকাতাউয়ে একাধিকবার অগ্ন্যুৎপাতে ঘটেছে। এ প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এগুলো সেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের দৃশ্য।
৫ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে নাটোরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে—এমন দাবিতে একটি ভিডিও ছড়ানো হয়েছে। প্রচারিত ভিডিওতে এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতের কর্মীদের দায়ী করা হয়েছে।
৬ দিন আগে