হাসিনার সেই ৪০০ কোটির পিয়নের অবৈধ সম্পদের খোঁজে সিআইডি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ ছিলেন জাহাঙ্গীর আলম। তাঁর কাজ ছিল সুধা সদনে খাওয়ার পানি সরবরাহ করা। এ কারণে তাঁর নাম হয় ‘পানি জাহাঙ্গীর’। পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বলে পরিচয় দেওয়া শুরু করেন। এই পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের পদ, বিভিন্ন চাকরিতে নিয়োগ ও বদলি বাণিজ্য করেন জাহাঙ্গীর।
প্রভাব খাটিয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে গড়েছেন কোটি টকার সম্পদ। বাগিয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতির পদ। প্রতারণার মাধ্যমে তিনি ৪০০ কোটি টাকার সম্পদসহ গাড়ি–বাড়ির মালিক হয়েছেন বলে জানা যায়। গত দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী–১ আসন (চাটখিল–সোনাইমুড়ী) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন।
গত ১৪ জুলাই গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ‘আমার বাসার কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এটা বাস্তব কথা। কী করে বানাল এই টাকা। যখন আমি জেনেছি, তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি।’
আজ মঙ্গলবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের নামে রয়েছে ৭ কোটি ৩০ লাখ টাকার সম্পদ। যার মধ্যে ধানমন্ডিতে ২ হাজার ৩৬০ বর্গফুটের একটি ফ্ল্যাট,১টি গাড়ি, বিভিন্ন ব্যবসায় মূলধন ৭৩ লাখ টাকা এবং ব্যাংকে ১ কোটি ১৭ লাখ টাকার তথ্য পাওয়া যায়।
এ ছাড়া জাহাঙ্গীরের নামে নিজ এলাকায় ৪ কোটি টাকার কৃষি ও অকৃষি জমি, মোহাম্মদপুর ও নিউমার্কেটে দুটি দোকান, মিরপুরে ৭ তলা ভবন ও দুটি ফ্ল্যাট, গ্রামের বাড়িতে একতলা ভবন এবং চাটখিলে পৈতৃক ভিটায় চারতলা বাড়ি রয়েছে বলে জানা যায়। পাশাপাশি তাঁর পরিবারের একটি আটতলা বাড়ি রয়েছে নোয়াখালী শহর মাইজদীর হরিনারায়ণপুর এলাকায়। এর ১৯টি ফ্ল্যাটের মধ্যে ১৮টি ভাড়া দেওয়া আছে।
অস্থাবর সম্পদ হিসাবে জাহাঙ্গীরের নগদ ও ব্যাংকের গচ্ছিত মিলিয়ে ২ কোটি ৫২ লাখ ২ হাজার ৪৩০ টাকা, ডিপিএস ২ লাখ ৭৫ হাজার টাকা, এফডিআর ১ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৯৬৮ টাকা এবং তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবের স্থিতি ২৭ লাখ ৯৭ হাজার ৪৫৫ টাকা, ডিপিএস ১৮ লাখ ৭৫ হাজার টাকা এবং অংশীদারি ফার্মে মূলধন ৬ কোটি ২৪ লাখ ৮৫ হাজার টাকার তথ্য পাওয়া যায়।
জাহাঙ্গীর আলম এ কে রিয়েল এস্টেট লিমিটেড নামের একটি ডেভেলপার কোম্পানির মালিক ও হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলেও জানতে পেরেছে সিআইডি।
আরও খবর পড়ুন:
- প্রবাসীদের এনআইডি কার্ড: মানতে হবে যেসব নির্দেশনা
- পাসপোর্ট থাকলেই প্রবাসীদের এনআইডি নয়
- ৪০০ কোটির সেই পিয়নের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
- ৪০০ কোটি টাকার সেই পিয়নের ব্যাংক হিসাব জব্দ
- নিজঘরে সাংবাদিক সীমান্ত খোকনের ঝুলন্ত লাশ
- শিবচরে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের নেতারা
- অ্যাসোসিয়েশনে পদ দখল নিয়ে পুলিশ সদরে তুমুল হট্টগোল
- প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
- ওশোর আশ্রমে শৈশবে ৫০ বার ধর্ষিত হওয়ার স্মৃতিচারণ করলেন ব্রিটিশ নারী
- সাগর-রুনি হত্যা: মামলা চালাবেন শিশির মনিরসহ ৯ আইনজীবী
- নিরাপত্তার কারণে বৈরুতে বাংলাদেশ দূতাবাসের স্থান পরিবর্তন
- হাজার কোটি টাকার বড় বড় ভবন পড়ে আছে বেসরকারি কলেজে
- আদালতের রায়ে চট্টগ্রাম সিটির নতুন মেয়র বিএনপি নেতা শাহাদাত
- রাজশাহী শিক্ষা ভবন থেকে পরিচালককে বের করে দিয়ে তালা
- কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যরা অপরাধী বলে গণ্য হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে বলিউড অভিনেতা গোবিন্দ
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- হাসপাতালে ভর্তি রজনীকান্ত
- সাকিবকে বিশেষ উপহার দিলেন কোহলি
- যৌন সম্পর্কের সময় রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু
- দুই দিনে হেরে দুই ধাপ নিচে নামল বাংলাদেশ
- বেনামে শতকোটির ঠিকাদারি খুলনার সাবেক মেয়র খালেকের
- লোকসান ঠেকাতে আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমাচ্ছে বিমান
- চার লেন এক্সপ্রেসওয়ে নির্মাণে চীনা অর্থায়ন অনিশ্চিত
- বিএনপির উদ্যোগে ‘ক্রসফায়ারের’ মামলায় ফাঁসছেন ম্যাজিস্ট্রেটও
- এখন আমাকে ফাঁসি দিলেও টাকা দিতে পারছি না, বললেন ঘুষ নেওয়া কর্মকর্তা
- ভারত ম্যাচ শেষের আগেই সুখবর পেল বাংলাদেশ
- কারারক্ষী নিয়োগে কামালের ভূত
- ভারতে বাংলাদেশের ইলিশ কিনে ফেসবুকে পোস্ট তসলিমার

আমার বাসার পিয়ন ছিল, এখন ৪০০ কোটির মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না: প্রধানমন্ত্রী
৪০০ কোটি টাকার পিয়ন







