বাংলাদেশ থেকে সম্প্রতি রপ্তানি করা ইলিশ মাছ কিনে ফেসবুকে ছবি পোস্ট করেছেন নির্বাসিত আলোচিত লেখক তসলিমা নাসরিন। আজ সোমবার সেখানকার আড়ত থেকে দুই হাতে দুটি ইলিশ নিয়ে পোস্ট করেছেন তিনি।
ক্যাপশনে তসলিমা নাসরিন লিখেছেন, ‘২২ কিলোমিটার দূরে মাছের আড়তে গিয়ে বাংলাদেশের ইলিশ কিনলাম আজ। ২০০০ রুপি পার কিলো।’
গত (২১ সেপ্টেম্বর) শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকের আবেদনের ভিত্তিতে নির্ধারিত শর্তাবলি পালন সাপেক্ষে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।
প্রতিবেশী ভারতে ইলিশ রপ্তানির বন্ধের কথা দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছিলেন নতুন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বাংলাদেশের মানুষের কাছে সহজলভ্য করে তুলতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কয়েক দিন আগে এই উপদেষ্টা বিবিসিকে বলেন, ‘অনেক মাছ এখনো বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে। এবার আমরা ইলিশকে সীমান্ত পার হতে দেব না।’
প্রতিবছরই বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে পূজা উৎসবে ভারতে ইলিশ রপ্তানি হতো। কিন্তু এবার দুর্গাপূজা ঘিরে পাতে ইলিশ না পাওয়ার শঙ্কায় পড়ে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিখ্যাত ‘ইলিশ কূটনীতির’ প্রসঙ্গটি টেনে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের বিষয়ে ফরিদা আখতার বলেন, ‘আগের সরকার দুর্গাপূজার সময় নিষেধাজ্ঞা তুলে নিত। তারা এটাকে উপহার বলত। এইবার আমি মনে করি না, আমাদের উপহার দেওয়ার দরকার আছে। কারণ, ভারতে প্রচুর পরিমাণে রপ্তানির অনুমতি দিলে আমাদের লোকেরা মাছ খেতে পারবে না।’
আরও খবর পড়ুন:
- জলবায়ু পরিবর্তন: ২০৫০ সালের মধ্যে ঢাকায় ঢুকবে বাস্তুচ্যুত ৩১ লাখ মানুষ
- বাংলাদেশিদের অনুপ্রবেশে বদলে গেছে ঝাড়খণ্ডের জনমিতি: ভারত সরকার
- বেনামে শতকোটির ঠিকাদারি খুলনার সাবেক মেয়র খালেকের
- ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল, পুরোনো ভিসা নীতিতে ফিরল শ্রীলঙ্কা
- লোকসান ঠেকাতে আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমাচ্ছে বিমান
- শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান গ্রেপ্তার
- চার লেন এক্সপ্রেসওয়ে নির্মাণে চীনা অর্থায়ন অনিশ্চিত
- বাজারে মানবহির্ভূত ওষুধ মিলছে অবাধে
- বিএনপির উদ্যোগে ‘ক্রসফায়ারের’ মামলায় ফাঁসছেন ম্যাজিস্ট্রেটও
- লেবাননের পর এবার ইয়েমেনে হামলা ইসরায়েলের
- লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের এবার ভিন্ন সুর
- ভারত ম্যাচ শেষের আগেই সুখবর পেল বাংলাদেশ
- কারারক্ষী নিয়োগে কামালের ভূত
- জিপিএ ২.৫ থাকলেই পুলিশ কনস্টেবলে আবেদন, পদ ৩৬০০
- আত্মসমর্পণের পর সাংবাদিক মাহমুদুর রহমান কারাগারে
- বাংলাদেশ-ভারত ম্যাচে আজ কত ওভার হতে পারে
- শিল্প এলাকার ৪০ লাখ শ্রমিক পাবেন টিসিবির পণ্য, মঙ্গলবার উদ্বোধন
- সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি পর্যালোচনায় কমিটি গঠন
- প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
- প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পরামর্শক কমিটি, থাকছেন যারা
- আশুলিয়ায় শ্রমিক নিহত: পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ, বিজিএমইএর দুঃখপ্রকাশ
- ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিকে স্মারকলিপি
- সোনারগাঁয় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা গ্রেপ্তার
- বাংলাদেশের সংস্কারে অব্যাহত সমর্থন দেবে যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউসের বিবৃতি
- আর্থিক গোয়েন্দা সংস্থাতেই ভূত, প্রধান কর্মকর্তা মাসুদের দুর্নীতির ফিরিস্তি
- ছাত্র আন্দোলনে নিহত ১৫৮১ জনের তালিকা দিল স্বাস্থ্য উপ-কমিটি
- বাংলাদেশকে কাঁপাতে গতির ঝড় তোলা এই ভারতীয় পেসার কে
- লিটনের শরীরে ৫০০ গুলি, চিকিৎসার দায়িত্ব নিচ্ছে না কেউ









-009ddc-256x144.webp)
