
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী আঞ্চলিক পরিচালককে তাঁর কার্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে ওই কার্যালয়ে যায় একদল তরুণ। তাঁরা নিজেদের ‘আমরা স্থানীয়’ পরিচয় দিয়ে পরিচালককে কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা দেওয়ার পর চাবি নিয়ে চলে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের চতুর্থ তলায় মাউশির রাজশাহীর আঞ্চলিক পরিচালকের কার্যালয়। বেলা ৩টা ২০ মিনিটে ২০–৩০ জন তরুণ এই কার্যালয়ে প্রবেশ করেন। তাঁরা পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জীর বিরুদ্ধে আওয়ামী লীগের অনুসারী শিক্ষকদের কাজ করে দেওয়ার অভিযোগ তুলে তাঁকে কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন।
শিক্ষা ভবন সূত্রে জানা গেছে, পরিচালক ওই তরুণদের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি সরকারের একজন কর্মচারী। তাকে কেউ এভাবে অফিস ত্যাগ করতে বাধ্য করতে পারেন না। তার কথা শুনে তরুণরা বলেন, তারা কোনো কথা শুনতে চান না।
একপর্যায়ে পরিচালক শিক্ষার মহাপরিচালককে ফোন করার জন্য মোবাইল ফোন হাতে তোলেন। কিন্তু ওই তরুণেরা তাঁকে ফোন করতে বাধা দেন। তাঁরা বলেন, পরিচালক যা বলবেন কার্যালয়ের বাইরে গিয়ে বলবেন। ভেতরে কিছু বলতে পারবেন না। বাধ্য হয়ে তিনি তাদের চাপের মুখে কার্যালয় থেকে বের হয়ে আসেন। তারপর তাঁরা তাঁর কার্যালয়ে তালা দিয়ে চাবি নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জী বলেন, চাপের মুখে তিনি কার্যালয় ত্যাগ করতে বাধ্য হয়েছেন।
পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জী আরও বলেন, তারা যে অভিযোগ নিয়ে এসেছিল তা সত্য নয়। ৫ আগস্ট পট পরিবর্তনের পরও অত্যন্ত সুষ্ঠুভাবে সেপ্টেম্বরের এমপিওর কাজ তিনি এবং তাঁর অফিসের কর্মকর্তা-কর্মচারীরা মিলে সম্পন্ন করেছেন। ঘটনার পরই তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবহিত করেন। বিভাগীয় কমিশনার তাঁকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করার জন্য বলেছেন।
বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির আজ সোমবার সন্ধ্যায় বলেন, পরিচালক তাকে টেলিফোন করে বিষয়টি জানিয়েছেন। কে বা কারা তার কার্যালয়ে এসে অভিযোগ করেছেন যে, তিনি ডেকে ডেকে আওয়ামী লীগের লোকের কাজ করে দিচ্ছেন। যারা এসেছিল তারা কেউ শিক্ষার্থী নয়।
বিভাগীয় কমিশনার বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারা তদন্ত করে ব্যবস্থা নিবেন। এভাবে আইন হাতে তুলে নিয়ে কাউকে কার্যালয় ত্যাগ করতে বাধ্য করা যাবে না।
তিনি পরিচালককে আশ্বস্ত করে বলেছেন, তিনি তার মতো কাজ করবেন, যদি কোনো কিছু হয় তাহলে তারা তাকে সমর্থন দেবেন। কারণ এই মুহূর্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক এটা তারা চান না। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে বৈঠক করেছেন। তারা বিষয়টি নিয়ে অবগত আছেন। সুতরাং এই বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না।
আরও খবর পড়ুন:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, গত ১৭ বছর নিয়মিত বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়েছি। এ সময়ে অসংখ্য রাত নির্ঘুম কাটাতে হয়েছে। অনেক সময় রাত দেড়টার দিকে শুভাকাঙ্ক্ষীরা আমাকে টেলিভিশন চ্যানেল থেকে বাসায় পৌঁছে দিয়েছেন। ডিজিএফআই ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর
১০ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনার ভয়াবহ ভাঙনে জিয়নপুর ইউনিয়নের বড় লাউতারা ও ছনপাড়া গ্রামের অন্তত ১০ থেকে ১২টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে গেছে। ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। সড়ক, মসজিদ ও মাদ্রাসাও হুমকিতে রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
১৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের সদর, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে পুকুর ও নদীতে ডুবে দুজন এবং সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোয় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।
৩৬ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দশমিনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস পানিভর্তি খাদে পড়ে যায়। রোববার বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নারী-শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয়দের তৎপরতায় বাসের প্রায় ৪০ যাত্রী প্রাণে বাঁচেন।
৪০ মিনিট আগে