
প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু হয়েছে। রক্তক্ষরণ শুরু হওয়ার পরও প্রেমিকাকে চিকিৎসকের কাছে না নিয়ে অনলাইনে প্রতিকার খুঁজছিলেন প্রেমিক। এমনই ঘটনা ঘটেছে ভারতের গুজরাট রাজ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে গুজরাট রাজ্যের নবসারি জেলার একটি হোটেল কামরায়। ২৩ বছর বয়সী নার্সিং পড়ুয়া ওই তরুণী হোটেলটিতে গিয়েছিলেন তাঁর প্রেমিকের সঙ্গে। সেখানেই এ ঘটনা ঘটে।
ফরেনসিক প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের একপর্যায়ে ওই তরুণীর গোপনাঙ্গের ভেতরের টিস্যু ছিঁড়ে যায়। ফলে রক্তক্ষরণ শুরু হয় এবং একপর্যায়ে তা স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যায়। এ ঘটনায় ২৬ বছর বয়সী ওই তরুণ প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই যুগল গত ২৩ সেপ্টেম্বর নবসারি জেলার একটি হোটেলে গিয়েছিলেন। যৌন সম্পর্ক স্থাপনের সময় ওই তরুণীর গোপনাঙ্গে রক্তপাত হয়েছে বলে জানা গেছে। বিষয়টি দুজনকে আতঙ্কিত করে তোলে। কিন্তু তাঁর প্রেমিক অ্যাম্বুলেন্স ডাকার বা হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে কীভাবে রক্তপাত বন্ধ করা যায় তা অনলাইনে অনুসন্ধান করেছিল।
ফরেনসিক প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই তরুণ রক্তপাত বন্ধ করার জন্য কাপড় ব্যবহার করার চেষ্টা করেছিলেন। কিন্তু এটি কোনোভাবেই কাজ করেনি এবং কিছুক্ষণ পরে ওই তরুণী অজ্ঞান হয়ে যান। আতঙ্কিত হয়ে তাঁর প্রেমিক এক বন্ধুকে হোটেলে ডাকেন এবং তরুণীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের সরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে ওই তরুণীকে মৃত ঘোষণা করা হয়।
ওই তরুণ তাঁর প্রেমিকার বাবা-মায়ের সঙ্গেও যোগাযোগ করেছিলেন। কিন্তু তাঁরা আসার আগেই তাঁদের সন্তান মারা যান। পুলিশ ওই তরুণীর মরদেহে ময়নাতদন্তের জন্য সুরাট সিভিল হাসপাতালে পাঠিয়েছে এবং তরুণকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ফ্রান্স, স্পেন, গ্রিস ও তুরস্কজুড়ে ভয়াবহ দাবানল ইউরোপকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। কোথাও ঝোপঝাড় পরিষ্কারের যন্ত্র থেকে ছিটকে পড়া স্ফুলিঙ্গ, কোথাও ভারী যন্ত্রপাতি থেকে আগুনের সূত্রপাত হলেও বিজ্ঞানীরা বলছেন, এগুলো শুধু আগুন লাগার কারণ। প্রকৃত সমস্যা হলো এমন পরিবেশ তৈরি হওয়া...
২৯ মিনিট আগে
ইউরোপে সংঘবদ্ধ অপরাধী চক্রগুলো অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড ও হামলা চালাতে ক্রমেই বেশি করে কিশোরদের ব্যবহার করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগ দেওয়া এসব কিশোরকে অনেক সময় কম্পিউটার গেমের মতো ‘মিশন’ দিয়ে হত্যাকাণ্ডে পাঠানো হচ্ছে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেও উচ্চমাধ্যমিক সমমানের তাওজিহি পরীক্ষায় সাফল্য পেয়েছেন গাজার হাজারো শিক্ষার্থী। যুদ্ধ, বাস্তুচ্যুতি, স্বজন হারানোর শোক ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের মতো প্রতিকূলতা পেরিয়ে তাদের এই সাফল্যকে ভবিষ্যতের স্বপ্ন আঁকড়ে ধরে থাকার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার রাজধানী মস্কোর এক ইতালিয়ান রেস্তোরাঁয় একটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
৪ ঘণ্টা আগে