বেসরকারি টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে তাঁর নিজ বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে পল্টন থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা ২টার পর শান্তিনগরের নিজ বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁর রুমের দরজা বন্ধ পায় পরিবার। রুমের দরজা খুলে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সীমান্ত খোকন জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন আজকের পত্রিকা’কে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাংবাদিক সীমান্ত খোকন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরও খবর পড়ুন:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, গত ১৭ বছর নিয়মিত বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়েছি। এ সময়ে অসংখ্য রাত নির্ঘুম কাটাতে হয়েছে। অনেক সময় রাত দেড়টার দিকে শুভাকাঙ্ক্ষীরা আমাকে টেলিভিশন চ্যানেল থেকে বাসায় পৌঁছে দিয়েছেন। ডিজিএফআই ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর
৯ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনার ভয়াবহ ভাঙনে জিয়নপুর ইউনিয়নের বড় লাউতারা ও ছনপাড়া গ্রামের অন্তত ১০ থেকে ১২টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে গেছে। ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। সড়ক, মসজিদ ও মাদ্রাসাও হুমকিতে রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
১২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের সদর, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে পুকুর ও নদীতে ডুবে দুজন এবং সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোয় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।
৩৫ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দশমিনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস পানিভর্তি খাদে পড়ে যায়। রোববার বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নারী-শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয়দের তৎপরতায় বাসের প্রায় ৪০ যাত্রী প্রাণে বাঁচেন।
৩৯ মিনিট আগে