
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) ৪০০ কোটির সেই পিয়ন মো. জাহাঙ্গীর আলমের নানা অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশন বৈঠকে এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করেন। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমার বাসার পিয়ন ছিল, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না।’
এই ঘটনায় আলোচনায় আসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই পিয়ন জাহাঙ্গীর আলম। অভিযোগ রয়েছে রাজধানী মিরপুরে বাড়িসহ বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে তাঁর নামে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায়, বছরে সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার আয়ের কথা উল্লেখ করেন তিনি। এ ছাড়া স্ত্রীর নামে ব্যাংকে সোয়া ১ কোটি টাকা, তাঁর নিজের নামে আড়াই কোটি টাকা থাকার কথাও উল্লেখ করেন। বিভিন্ন কোম্পানিতে তাঁর অংশীদার থাকার তথ্য উঠে আসে।
আরও পড়ুন:

চট্টগ্রামকে আধুনিক ও আন্তর্জাতিক মানের নগরীতে রূপান্তরে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার আহ্বান জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। সিপিডিএলের আয়োজনে মতবিনিময় সভায় নগর উন্নয়ন, বিনিয়োগ, জীবনযাত্রার মানোন্নয়ন এবং ল্যান্ডমার্ক প্রকল্পের প্রয়োজনীয়তা উঠে আসে।
৬ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক কারবারের নিয়ন্ত্রণ ও এলাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শাহীন ওরফে গেদু (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁর বাম হাত ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার শিল্পনগরী আল্লারদর্গা বাজারে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ছাত্রাবাসের একটি কক্ষ থেকে নালিতাবাড়ীর এক ছাত্রের সনদপত্র, পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র চুরির অভিযোগ উঠেছে। এসব নথির বিনিময়ে দুই লাখ টাকা দাবি করেছে চোর চক্র।
১২ মিনিট আগে
ঢাকা ক্লাব লিমিটেডের সাবেক এক কর্মচারীর পাওনা টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ক্লাবটির সভাপতিসহ শীর্ষ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে ক্লাবের সাবেক কর্মচারী আশিক মোল্লা বাদী হয়ে মামলাটি...
১৫ মিনিট আগে