
সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও তাঁর বাবাকে মারধরের ঘটনার আলোচিত সেই শামীম আহমদ (৩৫) টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁওয়ে এ ঘটনা ঘটে।
শামীম গোতগাঁও গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের রবিউল মিয়া আজ সকালে তাঁর টমটম নিয়ে বের হওয়ার সময় শামীম আহমদের ঘরের বেড়ার সঙ্গে ধাক্কা খান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি থেকে মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে শামীম টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, নিহত শামীম আহমদ ২০২০ সালে একবার আটকে রেখে ধর্ষণ করা এক তরুণীকে খুঁজতে এসে না পেয়ে তাঁর বাবাকে মারধরের ঘটনায় এলাকায় সমালোচিত হন। তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরার ভোটকেন্দ্রগুলোতে ঝুঁকির মাত্রা অনুযায়ী বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় এনে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করা হবে।
৩ মিনিট আগে
শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত...
১০ মিনিট আগে
চট্টগ্রামে মৎস্যজীবীদের পুনর্বাসনের জন্য সরকারের দেওয়া ফিশিং বোট, নগদ টাকাসহ অন্যান্য সরাঞ্জাম সমিতির নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের ঘটনায় দুদকের পৃথক চার মামলায় চারজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
২৮ মিনিট আগে
সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ৫টিতে এবারের ভোটের লড়াই দলগুলোর মধ্যে যতটা, তার চেয়ে বেশি আলোচনায় বিএনপির ভেতরের টানাপোড়েন। বিএনপির দলীয় প্রার্থীর বিপরীতে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা শক্ত অবস্থান গড়ে তোলায় একদিকে ভোটব্যাংক ভাগ হচ্ছে, অন্যদিকে পাল্টে যাচ্ছে জয়ের হিসাব-নিকাশ।
৩৭ মিনিট আগে