সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলা বাংলাদেশের হাওর অঞ্চলের প্রাণকেন্দ্র, যেখানে মৌসুমি জলাভূমি, নদী ও বনজ প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে এক মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে। এখানকার জীবনযাত্রা ও সংস্কৃতি হাওরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। জেলার গুরুত্বপূর্ণ উপজেলা সুনামগঞ্জ সদর, মধ্যনগর, বিশ্বম্ভরপুর, ছাতক, জগন্নাথপুর, দোয়ারাবাজার, তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, শাল্লা, দিরাই ও শান্তিগঞ্জ সহ সুনামগঞ্জ জেলার খবর,স্থানীয় ঘটনা সম্পর্কে জানতে সাথে থাকুন।

মাদক কারবারের অভিযোগে বাড়িতে হামলা-লুটপাট, মামলার পর ফের হামলাচেষ্টা
সুনামগঞ্জের শাল্লায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার এক সাক্ষীর বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। এতে ৩৩ জনের নাম উল্লেখ করে আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় শাল্লা থানায় মামলাটি করেন সাক্ষী দুলাল মিয়ার মেয়ে ফরিদা খাতুন।

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সসহ গ্রেপ্তার ৮
সুনামগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সসহ (২০) আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।

নির্যাতনের পর অচেতন ছাত্রলীগ নেতাকে হাসপাতালে রেখে যাওয়ার অভিযোগ, অস্বীকার পুলিশের
সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, থানায় নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ফেলে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়া হয় তাঁকে।

এবার সুনামগঞ্জে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের সমাধিস্থলে গানবাজনা বন্ধের আবেদন
সুনামগঞ্জের দিরাইয়ে বাউলগানের আসর নিয়ে আপত্তির পর এবার পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলায় ধামাইল গানের প্রবর্তক বৈষ্ণব কবি রাধারমণ দত্তের গ্রামেও গানবাজনা বন্ধের জন্য উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।











