
ভোররাত। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ কান্নার শব্দে চমকে ওঠে মানুষ—সিরাজগঞ্জের উল্লাপাড়ার এক ফুটপাতে এক নারীর প্রসবযন্ত্রণা। কিছুক্ষণের মধ্যেই জন্ম নেয় এক কন্যাশিশু। স্থানীয়রা ছুটে গিয়ে মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যান।
কিন্তু কিছু সময় পরই খবর আসে—শিশুর মা নেই! পালিয়ে গেছেন তিনি।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ২টার দিকে স্থানীয়রা হোয়াটসঅ্যাপে খবর দেন। দ্রুত মা ও শিশুকে হাসপাতালে পাঠানো হয়। পরে জানা যায়, ওই নারী পালিয়ে গেছেন।’ স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
এদিকে নবজাতককে ঘিরে এখন মানুষের ভিড়। ফুটপাতে জন্ম নেওয়া এই কন্যাশিশুই হয়ে উঠেছে এলাকার কৌতূহলের কেন্দ্রবিন্দু। নাম-পরিচয়হীন মায়ের অজানার পথে হারিয়ে যাওয়া আর অসহায় নবজাতকের জন্য নতুন জীবনের সম্ভাবনা। অনেকেই দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
নিলুফা ইয়াসমিন বলেন, ‘শিশুটি এখন সুস্থ আছে। সকাল থেকেই অনেকে দত্তক নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। আমরা ইউএনও স্যারের সঙ্গে কথা বলেছি। যাচাই-বাছাই শেষে একজন দায়িত্ববান ব্যক্তির কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।’
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা মিটিং করছি। মিটিং শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে