সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা পাটচাষ, কৃষি ও নদীভিত্তিক অর্থনীতির জন্য পরিচিত। জেলার সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া বেলকুচি, চৌহালি, কামারখন্দ, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ খবরও এখানে প্রকাশিত হয়।

খালেদ মোশাররফ ছিলেন ১৫ আগস্টে ও ৭ নভেম্বরের খলনায়ক: জ্বালানিমন্ত্রী
সিরাজগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জিয়াউর রহমানকে খলনায়ক বানানো যাবে না। তিনি খালেদ মোশাররফকে ১৫ আগস্ট ও ৭ নভেম্বরের খলনায়ক হিসেবে উল্লেখ করেন।

গ্যাসের দাম বেড়ে ৩২ ডলার, ভর্তুকি দিতে হয়েছে ৪৭ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সারা বিশ্বে জ্বালানি ক্রাইসিস (সংকট) তৈরি হয়েছে। এই জ্বালানি ক্রাইসিসের মধ্যেও আমরা দেশের বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিদেশ থেকে বেশি দাম দিয়ে গ্যাস কিনছি। আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম, তখন গ্যাসের দাম ছিল ১২ ডলার, আর...

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে...

আত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র
সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী ও সর্বহারা সদস্যের আত্মসমর্পণের পর তাঁদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় ১ হাজার ১৩৬টি গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র ও আটটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।












