
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় রিজু চন্দ্র নামের ছয় বছরের এক শিশু আহত হয়েছে। এ ঘটনার জেরে স্থানীয় লোকজন দুই ঘণ্টা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌরসভার পাঁচপাড়া নান্দাইল মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রিজু চন্দ্র পাঁচপাড়া গ্রামের সজিব চন্দ্র শীলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুসন্তানকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন সজিব চন্দ্র শীল। এ সময় একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে শিশুটি বাবার হাত থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই প্রান্তে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে নান্দাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ ও হাইওয়ে থানা-পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। এ সময় অবরোধকারীরা সাত দিনের মধ্যে গতিরোধক তৈরির দাবি জানান। ইউএনও সারমিনা সাত্তার দ্রুত গতিরোধক করে দেওয়ার আশ্বাস দেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে