নান্দাইল

নান্দাইলে ডাম্প ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে নিহত ২, আহত ৪
ময়মনসিংহের নান্দাইলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় একটি পিকআপ উল্টে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে বাহাদুরনগর এলাকায় এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে...

যে নেত্রী নেতা-কর্মীদের রেখে পালিয়ে গেছে সে আর আসবে না: ইয়াসের খান
দূর থেকে হুংকার দিলেও বাংলাদেশে ফেরার সাহস শেখ হাসিনার নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি বলেন, ‘ডিসেম্বর নয়, সাহস থাকলে এখনি আসেন। যে নেত্রী নেতা-কর্মীদের রেখে পালিয়ে গেছে সে আর আসবে না।’

সৌদি আরবে মৃত্যুর ২৭ দিন পর দেশে ফিরল নান্দাইলের সৌরভের মরদেহ
পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের নান্দাইলের তরুণ মো. মৃদুল হাসান সৌরভ (২৩)। কিন্তু প্রবাসজীবনের ১৬ মাসের মাথায় গত ১০ অক্টোবর জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর ২৭ দিন পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে তাঁর মরদেহ দেশে ফিরেছে।

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিংরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও গাংগাইল ইউনিয়ন যুবলীগের নেতা আজিজুল ইসলাম আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।












