
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে পড়ে মৌসুমী আক্তার (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা থেকে সব ধরনের জিপি ও চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। নান্দাইল উপজেলায় কোনো ধরনের চাঁদাবাজি হলে প্রশাসন কঠোরভাবে প্রদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি হৃদ্যন্ত্রের জটিলতা নিয়ে ময়মনসিংহের একটি মাধ্যমিক পর্যায়ের সরকারি হাসপাতালে ভর্তি হন চল্লিশোর্ধ্ব আজহার আলী (ছদ্মনাম)। চিকিৎসকের সুপারিশে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ভর্তি থাকার চার দিনের মধ্যে তিন দিনই আজহারকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হয়েছে।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের তিন তলা ভবনসহ ৮ শতক জমি বিক্রি করে দিয়েছেন অধ্যক্ষ হোছেন আলী চৌধুরী। কোনো ধরনের অনুমতি ছাড়াই তিনি ১ কোটি ৩৩ লাখ ৫৪ হাজার টাকায় স্থানীয় এক নারীর কাছে ওই জমি ও ভবন বিক্রি করে দেন। সম্প্রতি ভবন ভাঙার কাজ শুরু হলে বিষয়টি জানাজানি হয়।