মৌলভীবাজারের রাজনগরে কাওয়াদীঘি হাওরের উত্তর বিলে ধান কাটতে গিয়ে পানিতে ডুবে রঞ্জন বাউরি নামের এক শ্রমিক মারা গেছেন।
সোমবার (৪ মে) দুপুরে উপজেলার উপজেলার ফতেপুর ইউনিয়নের কাউয়াদিঘী হাওরের উত্তর বিলে এ ঘটনা ঘটে।
নিহত রঞ্জন বাউরি কুলাউড়া উপজেলার চাতলাপুর চা-বাগানের বাসুদের বাউরির ছেলে।
জানা গেছে, রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাউয়াদিঘী হাওরে কুলাউড়ার চাতলাপুর চা-বাগান থেকে রঞ্জন বাউরি ধান কাটতে আসেন। পানিতে ধান কাটার সময় অতিরিক্ত ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পানিতে ডুবে যান। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাঁকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ ফরিদ উদ্দিন ভুইয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থবির হয়ে পড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন প্রকল্প গতি পেয়েছে। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পটির সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধিত ডিপিপিতে বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদিত জনবলকাঠামোয় উপাধ্যক্ষ পদ নেই। তবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ডা. এ এফ এম আতিকুর রহমানকে উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর থেকে তিনি যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমনকি অধ্যক্ষের জন্য বরাদ্দ সরকারি গাড়িও ব্যবহার করেন তিনি।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি, সড়ক, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পানি ঢুকে পড়েছে। প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার-সংকটে পড়েছেন বাসিন্দারা। এ ছাড়া সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগে...
৬ ঘণ্টা আগে
যশোর শহরের চিত্রামোড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহকসেবা কক্ষের ভেতরে ১০ জনের জটলা। সবার হাতেই এক টুকরো কাগজ। সেই কাগজে কারও ব্যবসাপ্রতিষ্ঠান, কারও-বা বাসাবাড়ির লক হয়ে পড়া বিদ্যুতিক প্রিপেইড মিটারের নাম্বার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এই দৃশ্য দেখা যায়।
৭ ঘণ্টা আগে