খুলনা নগরীতে রাজু (৪০) নামের এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। একটি গুলি তাঁর পেটে বিদ্ধ হয়। তিনি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৪ মে) নগরীর লবণচরা থানা এলাকায় ঘটনাটি ঘটে। রাজু বাগেরহাট এলাকার বাসিন্দা আনিসের ছেলে বলে জানা গেছে।
হাসপাতালের সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে চিকিৎসার জন্য খুমেকে নিয়ে আসা হয়।
রাজুর সঙ্গে আসা এক নারী জানান, গুলিবিদ্ধ যুবক তাঁর বন্ধু। রাজু আহত অবস্থায় তাঁর বাড়িতে আসেন। রাজুর চিকিৎসার প্রয়োজন অনুভব করে তাঁকে এখানে নিয়ে আসেন ওই নারী।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার শিহাব করীম বলেন, ‘একজন যুবককে লবণচরা এলাকায় গুলি করা হয়েছে। পুলিশ ঘটনাটি জানার চেষ্টা করছে। তবে কোথায় তাঁর ওপর আক্রমণ করা হয়েছে, তা নিশ্চিত হতে পারিনি। ঘটনার প্রকৃত কারণ জেনে ব্যবস্থা নেওয়া হবে।’

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চার ইউনিয়নে প্রায় ৬ হাজার মানুষের কাছে টিসিবি পণ্য বিক্রি করছে মেসার্স মাহি ট্রেডিং। সোমবার (৪ মে) সকাল ৯টা থেকে সদর ইউনিয়নের ১ হাজার ৯১৯ জন উপকারভোগী কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রির কথা।
৩১ মিনিট আগে
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রতিটি স্কুলে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ হাইস্কুল পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে।
৩৪ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগরে কাওয়াদীঘি হাওরের উত্তর বিলে ধান কাটতে গিয়ে পানিতে ডুবে রঞ্জন বাউরি নামের এক শ্রমিক মারা গেছেন। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার উপজেলার ফতেপুর ইউনিয়নের কাউয়াদিঘী হাওরের উত্তর বিলে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ধানের খড় রাখা নিয়ে বিরোধের জেরে আশু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে