
রাজশাহীর পবা উপজেলার নওহাটায় নারীদের নিয়ে আয়োজিত এক উঠান বৈঠকে দেখা গেল ব্যতিক্রমী এক চিত্র। উঠান বৈঠকে স্থানীয়দের অভিযোগ শুনেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফোন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুল হক মিলন। তাঁর ফোন পেয়ে কোনো বিলম্ব না করে মোটরসাইকেলে চড়েই ছুটে আসেন পবার ইউএনও এবং নওহাটা পৌরসভার প্রশাসক ইবনুল আবেদীন। আজ সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে নওহাটা পৌরসভার ভুগরইল ভোলাবাড়ি এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
নারীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শফিকুল হক মিলন। বৈঠকে অংশ নেওয়া নারীরা পর্যায়ক্রমে তাঁদের এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের অভিযোগের মধ্যে ছিল সৌরবিদ্যুতের লাইটের অভাব, রাতের অন্ধকারে চলাচলে ঝুঁকি, দুর্ঘটনার শঙ্কা এবং রাস্তার ড্রেন নির্মাণসহ বিভিন্ন অনিয়ম। এসব সমস্যা মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য এবং তা নোট করে নেন।
স্থানীয় বাসিন্দা রুমা বেগম বলেন, তাঁরা বিএনপি-সমর্থক হওয়ায় তাঁদের বাড়িসহ এলাকায় সৌরবিদ্যুতের লাইট দেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরে অন্ধকারে চলাচল করতে হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হচ্ছে। এমন অভিযোগ শোনার পরপরই সংসদ সদস্য শফিকুল হক মিলন পবার ইউএনও ইবনুল আবেদীনকে ফোন করে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হতে বলেন। এমপির ফোন পাওয়ার পরপরই ইউএনও মোটরসাইকেলে করে দ্রুত সেখানে পৌঁছান। ঘটনাস্থলে এসে তিনি স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত সমস্যার কথা শোনেন এবং তা নিজের ডায়েরিতে লিপিবদ্ধ করেন। পরে এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে।
ইবনুল আবেদীন বলেন, এলাকাবাসীর সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনা হয়েছে। সৌরবিদ্যুতের লাইটসহ যেসব নাগরিক সুবিধার ঘাটতির কথা উঠে এসেছে, সেগুলো যাচাই করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সরকারি সেবা সবার জন্য সমান, এখানে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়।
সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যা শোনা এবং দ্রুত সমাধান নিশ্চিত করাই লক্ষ্য। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমে রাজনৈতিক পরিচয় কোনো বাধা হওয়া উচিত নয় এবং সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।

বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা।
১১ মিনিট আগে
পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৮ মিনিট আগে
বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে