মৌলভীবাজার

ভারতীয় সিগারেট জব্দের সময় চোরাকারবারিদের হামলা, আত্মরক্ষায় বিজিবির ফাঁকা গুলি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারিদের হামলার মুখে আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

কমলগঞ্জে গ্রাফটিং ও মালচিং পদ্ধতির সংমিশ্রণে টমেটোর চাষ, মিলবে সারা বছর
মৌলভীবাজারের কমলগঞ্জে মালচিং পেপার ও গ্রাফটিং পদ্ধতির সমন্বয়ে টমেটো চাষ করছেন কৃষকেরা। চাষিদের দাবি, আবহাওয়া অনুকূলে থাকলে এ পদ্ধতিতে ভালো ফলন ও বাজারদর পাওয়া যায়। সে সঙ্গে সারা বছর উৎপাদন করা যায় টমেটো।

পান চাষে খাসিয়াদের দুর্দিন
মৌলভীবাজারের খাসিয়াপুঞ্জিগুলোতে পান চাষে দুর্দিন চলছে। চলতি বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কমেছে পান উৎপাদন। এ ছাড়া বিরূপ আবহাওয়ায় ছোট হয়ে আসছে পানপাতার আকার। এতে কমেছে দামও। অন্যদিকে বেড়েছে শ্রমিকের মজুরি ও উৎপাদন উপকরণের দাম।

কাগজে-কলমে ২ বালুমহাল ইজারা শ্রীমঙ্গলে, বাস্তবতা ভিন্ন
শ্রীমঙ্গল উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ৩০টির বেশি পাহাড়ি ছড়া হাইল হাওরে গিয়ে মিলিত হয়েছে। এই ছড়াগুলোই এখানকার প্রাণ, প্রকৃতি ও পর্যটনের অন্যতম ধারক ও আকর্ষণ। তবে দিনের পর দিন অবৈধভাবে বালু তোলার কারবারে ছড়াগুলোর অস্তিত্ব বিপন্ন। জরিমানা, কারাদণ্ড দিয়েও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।









