শ্রমিক

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি
নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। আর সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে।

গাজীপুরে ৫ কারখানায় বহিরাগতদের হামলা-ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল
গাজীপুরের শ্রীপুরে অন্তত পাঁচটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে দলবদ্ধ হয়ে কারখানাগুলোর ফটকে হামলা চালানো হয়। কয়েকটি কারখানায় ভেতরে ঢুকেও ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশ বলছে, শ্রমিকের ছদ্মবেশে বহিরাগত যুবকেরা এসব হামলা চালাচ

সুরমা নদীতে পাথরবাহী নৌকা ডুবে ২ শ্রমিক নিখোঁজ
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীর তীরে নোঙর করা বালু-পাথরবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাত দুইটার দিকে সাচনা বাজার মাছহাট-সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নৌকায় থাকা অন্য চার শ্রমিক তীরে উঠতে সক্ষম হন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।












