
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চার ইউনিয়নে প্রায় ৬ হাজার মানুষের কাছে টিসিবি পণ্য বিক্রি করছে মেসার্স মাহি ট্রেডিং। সোমবার (৪ মে) সকাল ৯টা থেকে সদর ইউনিয়নের ১ হাজার ৯১৯ জন উপকারভোগী কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রির কথা। কিন্তু পণ্য বিক্রি শুরু করে বেলা ৩টা থেকে। আর রাত ১০টা পর্যন্ত মাত্রা ১ হাজার মানুষের কাছে পণ্য বিক্রি করে। পণ্য না নিয়ে খালি হাতে ফেরত যায় ৯ শতাধিক মানুষ।
১২-১৩ ঘণ্টা সময় লাইনে দাঁড়িয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। ঘরে শিশুসন্তান রেখে আসা অনেক নারীকে লাইনে দাঁড়িয়ে হয়রানির প্রতিবাদ করতে দেখা যায়।
রাজপাড়ার উমাচিং মারমা ও মংরি মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৮টায় গিয়ে রাত সোয়া ১০টায় ৬৪৫ টাকার প্যাকেজে ৫ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট ডিটারজেন্ট, ১টি গায়ের সাবান এনেছি। কিন্তু ঘরে চাল, ডাল না থাকায় সকালে রান্না হয়নি। সন্তানেরা আজ না খেয়ে ছিল!’
দেরির বিষয়ে জানতে চাইলে টিসিবি ডিলার এস এম মামুন আকবর বলেন, ‘উপজেলার ৪ ইউনিয়নে মোট উপকারভোগী ৫ হাজার ৯৩৭ জন। সোমবার সদর ইউনিয়নের ১ হাজার ৯১৯ জনের মধ্যে টিসিবির পণ্য বিক্রির তারিখ নির্ধারিত থাকলেও গত রোববার তিনটহরী ইউনিয়নে কিছু পণ্য অবিক্রীত থেকে যায়। ফলে সোমবার সকালে ওখানে বিক্রি করতে গিয়ে এখানে আসতে দেরি হয়। তা ছাড়া নেট সমস্যায় আমরা ভোগান্তিতে পড়ি। এতে টিসিবি পণ্য উপকারভোগীরা কষ্ট পেয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে অবশিষ্ট ভোক্তাদের দেওয়া হবে।’
উপজেলা প্রশাসনের পক্ষে ট্যাগ অফিসার বা দায়িত্বশীল মাহমুদ হাসান জানান, ডিলারের কম্পিউটার ত্রুটি বা যান্ত্রিক সমস্যা হওয়ার বিষয়টি আগেভাগে ভোক্তাকে অবহিত না করায় ভোক্তারা চরম হয়রানির শিকার হয়েছেন। ভবিষ্যতে আর যেন এমন ভোগান্তি না হয়, সেটি নিশ্চিত করতে ডিলারকে সতর্ক করা হয়েছে।

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে