
নেত্রকোনায় সাড়ে তিন কোটি টাকার ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে সদ্য বদলি হওয়া জেলা খাদ্যনিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানের বিরুদ্ধে।

হাওরে বোরো ধানের ফলন কমেছে, কমেছে দামও। কিন্তু সবচেয়ে বড় সংকট—ধান কেনার মতো ক্রেতা নেই। উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন সুনামগঞ্জের কৃষকেরা। সরকার-নির্ধারিত দামে গুদামে ধান বিক্রির জটিলতা আর খোলাবাজারে ক্রেতাসংকটে দেনা-দায় ও সংসারের খরচ মেটাতে ফড়িয়াদের পিছু ছুটছেন তাঁরা।

রাজশাহীর দুর্গাপুরে সার না পাওয়ার অভিযোগে নওপাড়া ইউনিয়নের বিসিআইসি ডিলার লাল মোহাম্মদ লালুর গোডাউন ঘেরাও করেন কৃষকেরা। পুলিশ ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কৃষকদের চাহিদামতো সার বিতরণ করা হয় বলে স্থানীয়দের দাবি।

রংপুরের পীরগঞ্জে প্রয়োজনীয় বৃষ্টির অভাবে আমন ধানের খেতের মাটিতে ফাটল দেখা দিয়েছে। টানা দাবদাহ ও দীর্ঘদিনের অনাবৃষ্টির কারণে উপজেলার বহু এলাকার ধানগাছ শুকিয়ে লালচে হওয়ার উপক্রম হয়েছে। উপযুক্ত সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হলে চলতি মৌসুমে আমনের কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে দুশ্চিন্তা ও শঙ্কায় দিন