
ইরান ইস্যুতে ‘চুক্তিও নয়, যুদ্ধও নয়’—এমন স্থবিরতায় বিরক্ত ও হতাশ হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই অচলাবস্থা ভাঙতে তিনি যে পদক্ষেপ নিয়েছেন, তা শেষ পর্যন্ত আবার যুদ্ধের দিকেও গড়াতে পারে। ইরানকে নতুন করে যুদ্ধ শুরু করার জন্য দায়ী করতে ফাঁদ পাতছে যুক্তরাষ্ট্র। উসকানিও দিচ্ছে দেশটি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, প্রেসিডেন্ট পদক্ষেপ চান। তিনি বসে থাকতে চান না। তিনি চাপ চান। তিনি একটি চুক্তি চান।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে ট্রাম্পের সামনে একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়, যেখানে হরমুজ প্রণালি দিয়ে নৌবাহিনীর জাহাজ পাঠিয়ে শক্তি প্রয়োগের মাধ্যমে পথ খুলে দেওয়ার প্রস্তাব ছিল। তবে শেষ মুহূর্তে তিনি তুলনামূলক সতর্ক পথ বেছে নেন।
এদিকে, আজ সোমবার থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মার্কিন পতাকাবাহী ও অন্যান্য বাণিজ্যিক জাহাজকে প্রণালি পার হতে সহায়তা করবে। তাদের মাইন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হবে এবং ইরান আক্রমণ করলে হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে পূর্ণাঙ্গ নৌ এসকর্ট দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এর পরিবর্তে নৌবাহিনীর জাহাজগুলো ‘আশপাশে’ অবস্থান করবে এবং প্রস্তুত থাকবে। পাশাপাশি থাকবে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান।
মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই অভিযানে মার্কিন সামরিক সহায়তার মধ্যে থাকবে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, ড্রোন, ১০০টির বেশি স্থল ও সমুদ্রভিত্তিক বিমান এবং ১৫ হাজার সেনা। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র এটিকে বর্ণনা করেছে ‘একটি প্রক্রিয়ার শুরু’ হিসেবে, যার মাধ্যমে ইরানের সঙ্গে আবারও সরাসরি সংঘর্ষে জড়াতে পারে যুক্তরাষ্ট্র। ওই সূত্রের দাবি, প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে মুক্ত করার এই তথাকথিত ‘মানবিক” মিশনের অর্থ হলো—‘যদি ইরান কিছু করে, তাহলে তারাই খলনায়ক হবে এবং আমাদের পদক্ষেপ নেওয়ার বৈধতা তৈরি হবে।’
এ ছাড়া সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার ট্রাম্পকে আরও উচ্চাকাঙ্ক্ষী একটি পরিকল্পনা দেন, যেখানে নৌবাহিনীর জাহাজ সরাসরি প্রণালি দিয়ে পারস্য সাগরে পাঠানোর প্রস্তাব ছিল। পরিকল্পনার বিষয়ে অবগত এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরান প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র বা দ্রুতগামী নৌকা পাঠালে যুক্তরাষ্ট্র সেগুলো ধ্বংস করত এবং যদি ইরান উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা চালিয়ে পরিস্থিতি আরও বাড়িয়ে তুলত, তাহলে পূর্ণ শক্তিতে যুদ্ধ আবার শুরু হতো।
বর্তমান পরিকল্পনাটি তাৎক্ষণিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি কম বহন করে, তবে এতে স্থবিরতা অনেকটাই বজায় থাকতে পারে। অন্যদিকে, প্রজেক্ট ফ্রিডম কীভাবে এগোবে, তা নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়ার ওপর।
গত এক সপ্তাহে প্রায় প্রতিদিনই প্রণালি পার হওয়ার চেষ্টা করা জাহাজগুলোর ওপর হামলা চালিয়েছে ইরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিশোধের হুমকি দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সতর্কবার্তা। হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক ব্যবস্থায় যেকোনো মার্কিন হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্ট দিয়ে পরিচালিত হবে না!’
তবে কূটনীতি পুরোপুরি থেমে নেই। ট্রাম্পের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ এখনো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে খসড়া প্রস্তাব বিনিময় করছেন। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘আলোচনা চলছে। প্রস্তাব দেওয়া হচ্ছে। আমরা তাদেরটা পছন্দ করছি না, তারা আমাদেরটা পছন্দ করছে না। সর্বোচ্চ নেতার অবস্থা এখনো পরিষ্কার নয়। আর তারা বার্তা হাতে হাতে গুহায় বা যেখানে তিনি বা যে-ই লুকিয়ে থাকুন, সেখানে পৌঁছে দিচ্ছে। এতে প্রক্রিয়াটা ধীর হয়ে যাচ্ছে।’
উইটকফ ট্রাম্পকে আলোচনা চালিয়ে যেতে পরামর্শ দিচ্ছেন এবং একটি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী মূল্যায়ন দিচ্ছেন। তবে অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা অনেক বেশি হতাশাবাদী বলে জানিয়েছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘হয় আমরা খুব শিগগির একটি বাস্তবসম্মত চুক্তির রূপরেখা দেখতে যাচ্ছি, নয়তো তিনি (ট্রাম্প) তাদের ওপর ভয়াবহ বোমাবর্ষণ করবেন।’

ভারতের দিল্লির একটি আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) ক্লিনিকে চিকিৎসকদের চরম গাফিলতি ও জালিয়াতির কারণে অন্যের ভ্রূণ এক নারীর গর্ভে প্রতিস্থাপন করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। যমজ সন্তানের জন্ম দেওয়ার পর ডিএনএ পরীক্ষায় দম্পতি জানতে পেরেছেন যে তাঁরা ওই শিশুদের জৈবিক বাবা-মা নন।
৪১ মিনিট আগে
যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার জন্য শান্তি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে এখন পর্যন্ত ওই সম্ভাব্য চুক্তির শর্তাবলি প্রকাশ করা হয়নি। ফলে এটি বাস্তবে কী ধরনের রাজনৈতিক ও সামরিক সমীকরণ তৈরি করবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
৪৪ মিনিট আগে
ভারতের মধ্যপ্রদেশের ভোপাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) চিকিৎসকদের চরম অবহেলায় তিন বছরের এক ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসায় ব্যবহৃত ওষুধের পরিবর্তে ভুলবশত শিশুটির শরীরে ‘ফরমালিন’ ইনজেকশন দেওয়ার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করে কড়া প্রতিবাদ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এ ধরনের ‘প্রাণঘাতী পদক্ষেপের’ কোনো যৌক্তিকতা নেই।
২ ঘণ্টা আগে