মানিকগঞ্জে স্কুল বাসে দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ হওয়ার তিন দিন পর চালক পারভেজ খানের (৪৫) মৃত্যু হয়েছে। আজ (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টা সকাল সাড়ে ১০টায় নিশ্চিত করেছেন নিহতের ছেলে সুমন খান। নিহত পারভেজ খান সদর উপজেলার বারাইভিকড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) মাঝরাতে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে থাকা চালক পারভেজ খান দগ্ধ হন।

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের গার্লস স্কুল মোড়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের দুই সাবেক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হৃদয় হাসান ও সাবেক সভাপতি খায়রুল ইসলাম।
৯ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভেলাপচার পল্লিচিকিৎসক মো. রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম আজ মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করেন।
১১ মিনিট আগে
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন পরিষদের নবনির্মিত মার্কেটের পজিশন বরাদ্দ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে ব্যবসায়ীদের দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার টেবুনিয়া বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের
২৫ মিনিট আগে
গাইবান্ধা সদর সাবরেজিস্ট্রারের কার্যালয়ের দলিল লেখকেরা অভিযোগ করেছেন, চাঁদাবাজি, হুমকি ও মবের শিকার হচ্ছেন তাঁরা।
৩৪ মিনিট আগে