মানিকগঞ্জ
পদ্মা ও যমুনা নদীর কাছাকাছি অবস্থিত ঐতিহ্যবাহী জেলা মানিকগঞ্জ। কৃষি, নদীভিত্তিক জীবনযাপন ও স্থানীয় সংস্কৃতির জন্য অঞ্চলটি পরিচিত। জেলার বিভিন্ন রাজনৈতিক ঘটনা, উন্নয়ন কার্যক্রম, দুর্ঘটনা, প্রশাসনিক উদ্যোগ ও সমসাময়িক নানা খবর এই টপিক পেজে প্রকাশিত হয়। মানিকগঞ্জের উপজেলা—মানিকগঞ্জ সদর, সিঙ্গাইর, সাটুরিয়া, হরিরামপুর, ঘিওর, দৌলতপুর ও শিবালয় সম্পর্কেও জানুন এখানে।

সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ধল্লা ইউনিয়নের মনোয়ারা কমপ্লেক্সের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জে বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, আটক ১০
মানিকগঞ্জে পার্কিং করে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ এবং টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জে শ্রেণিকক্ষে ফ্যান ভেঙে পড়ে রক্তাক্ত দুই শিশুশিক্ষার্থী
মানিকগঞ্জের হরিরামপুরে জরাজীর্ণ বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা মিনিবাসে আগুন
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।












