
গতকাল ইমনের বোন সুলতানা বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখেন। পরে তানিয়া পানি পরিষ্কার করতে বললে এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সুলতানা সৌদি আরবপ্রবাসী ভাই ইমনকে বিষয়টি জানান। ইমন গতকালই দেশে ফিরেছেন। আজ বিকেলে ইমন সবাইকে হুমকি দিয়ে বলেন ‘আমিও মরব, তোদেরকেও মারব’।

বরিশালের মুলাদী উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেট সেবা (ওয়াইফাই) সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. কামাল বিশ্বাস (৪৩) নামে এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার খাসের হাট বাজারসংলগ্ন পাটোয়ারী কান্দি গোঁজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে...

বরিশালের বাবুগঞ্জে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে ওঠে সবুজ হাওলাদার নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ হয়েছেন। এতে তাঁর একটি হাত ভেঙে গেছে এবং শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

কক্সবাজারের পেকুয়ায় আগুনে একটি গোয়ালঘর পুড়ে চারটি গরু মারা গেছে। গোয়ালঘরটি ভস্মীভূত হওয়ার পাশাপাশি একটি বাড়িও পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আবু বকর নামের একজন দগ্ধ হয়েছেন। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।