দুর্বৃত্তরা

ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে পালাল দুর্বৃত্তরা
গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়ায় চার শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, দুটি স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নাবিল হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়েছে চারটি আসন
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। প্রথমে ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈরে এক দিনে পুড়ল তিন যানবাহন
গাজীপুরের কালিয়াকৈরে একের পর এক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (৯ নভেম্বর) এক দিনেই পৃথক সময়ে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ড ভ্যানটির অধিকাংশ অংশ পুড়ে গেছে।











