
যশোরের মনিরামপুরে ইউপি সদস্য ছেলেকে না পেয়ে আহাদ আলী ছোট্ট (৭০) নামের এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। আহত আহাদ আলী শ্যামকুড় ইউনিয়ন পরিষদের পাড়দিয়া ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ আহমেদের বাবা। ইউপি সদস্য সবুজ আহমেদ স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
আহাদ আলীকে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অনুপ বসু জানিয়েছেন, বৃদ্ধের পিঠে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দুর্বৃত্তরা ইউপি সদস্য সবুজ আহমেদকে বাড়িতে না পেয়ে বৃদ্ধ আহাদ আলীর কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করে। সেই টাকা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা আহাদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে।
ইউপি সদস্য সবুজ আহমেদ বলেন, ‘দুই মাস আগে এলাকার কয়েকজন চিহ্নিত লোক আমার কাছে ২ লাখ টাকা চাঁদা চায়। ভয়ে আমি বাড়ি ছেড়েছি। বৃহস্পতিবার সকালে বিএনপির কর্মী আনোয়ারের নেতৃত্বে ছয়জন আমার বাড়িতে গিয়ে আমাকে খুঁজতে থাকে। যাওয়ার সময় তারা ৭ লাখ টাকা চাঁদা দাবি করে। সন্ধ্যায় আমার বাবা পাড়দিয়া বাজারে পান কিনতে গেলে আনোয়ারসহ মশিয়ার, ইকরামুল, নূর হোসেন, নাইমসহ ১০-১২ জন তাকে পাড়দিয়া হাইস্কুল মাঠে নিয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপায়।’
সবুজ মেম্বার আরও জানান, তাঁর বাবাকে কুপিয়ে আহত করার পর হামলাকারীরা তাঁর চাচা, মামা ও মামাতো ভাইকে মারধর করে। হামলাকারীদের ভয়ে তাঁর মা ও স্ত্রী এখন বাড়িছাড়া।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘সবুজ মেম্বার আওয়ামী লীগের আমলে এলাকার লোকদের নানাভাবে হয়রানি করেছে। এর জেরে কয়েকজন সবুজকে খুঁজতে তার বাড়িতে যায়। মেম্বারকে না পেয়ে তার বাবাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। বৃদ্ধের দেহে তিন-চারটি আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে।’
চাঁদা দাবির বিষয়ে ওসি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে সবুজের পরিবার চাঁদা দাবির বিষয়ে আমাদের কিছু জানায়নি। আমরা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। ছয়জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা...
৭ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতী নদীতে চার দিনের মধ্য দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর পলিয়ানপুর সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদী থেকে রথীকান্ত জয়ধর (৪৬) নামের...
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জে ভুট্টাখেতে এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় ঘটনাটি ঘটে। পিটুনিতে একজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সহযোগী সংগঠন ‘যুবফোরামের’ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ধর্মশিং চাকমা (৪২) নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দুই নারী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে