
কুমিল্লার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নে নিজ ঘরে ঢুকে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর স্ত্রীও গুরুতর আহত হন।

স্থানীয় ইউপি সদস্য ইসলাম গাজী বলেন, মাহফুজা তাঁর বাবার ভিটায় বসবাস করেন। তাঁর স্বামী সালমান ভারত থেকে এসে তাঁকে বিয়ে করে কিছুদিন এখানে থাকতেন। তিনি ভ্যানে করে ভাঙারি মালামাল কিনতেন। তাঁদের গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্থানীয়ভাবে কখনো শোনা যায়নি।

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক ইউপি সদস্য মোক্তার উদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাঁকে হত্যা করে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।

মেহেরপুরে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় ইউপি সদস্য মো. কলিমুদ্দিন কালুকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।