যশোর
যশোর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জেলা, যা শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও কৃষির জন্য পরিচিত। দেশের প্রথম পৌরসভা প্রতিষ্ঠার ইতিহাসসহ নানা ঐতিহ্যে সমৃদ্ধ এই জেলায় প্রতিদিনই ঘটে নানা ঘটনা। জেলার বিভিন্ন এলাকার স্থানীয় সংবাদ, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও সমসাময়িক আপডেট এই পেজে নিয়মিত প্রকাশিত হয়। এছাড়া মনিরামপুর, অভয়নগর, বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, যশোর সদর ও শার্শা উপজেলার গুরুত্বপূর্ণ খবরও এখানে পাওয়া যাবে।

মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
মালয়েশিয়ার শাহ আলম শহরে নয়তলা ভবন থেকে পড়ে বিপ্লব হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটে। নিহত বিপ্লব যশোরের মনিরামপুর উপজেলার মাঝিয়ালি গ্রামের বাসিন্দা ছিলেন।

যশোরে বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের অভিযোগ
যশোরের মনিরামপুরে বিএনপি নেতা আহসান হাবিব রিপনকে লক্ষ্য করে চারটি হাতবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে চন্ডিপুর ভানুর মোড়ে এ ঘটনা ঘটে। তিনটি বোমা বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত বোমা পড়ে ছিল বলে দাবি করা হয়েছে।

বেনাপোল সীমান্তে মিছিল করে ফেরার পথে ককটেল হামলায় বিএনপি নেতা আহত
যশোরের বেনাপোলে ককটেল হামলায় স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান তবি ও লোকমান হোসেন আহত হয়েছেন। এ ঘটনায় একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে...

সাংবাদিককে মারধর করে পুলিশে দিল এনসিপি নেতা-কর্মীরা, পরে গ্রেপ্তার
যশোরের কেশবপুরে সাংবাদিক আবদুল্লাহ আল মামুন (২৫) ওরফে স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।












