জামালপুরে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে শাহজাহান মোল্লা (৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেছেন, গতকাল শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত শাহজাহান মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২১ মে) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মির্জাপুর এলাকায় কিশোরীকে যৌন নিপীড়নের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় শাহজাহান মোল্লাকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বালিজুড়ি ইউনিয়নের মির্জাপুর এলাকার শাহজাহান মোল্লা গত বৃহস্পতিবার ১৪ বছর বয়সী এক কিশোরীকে একা পেয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় শাহজাহান মোল্লা ওই কিশোরীর স্পর্শকাতর জায়গায় হাত দেন। পরে ওই কিশোরীর ডাকচিৎকারে আশপাশের লোকজন চলে আসেন। এ সময় শাহজাহান মোল্লা পালিয়ে যান।
মাদারগঞ্জ থানা-পুলিশ আইনি প্রক্রিয়া শেষে আজ রোববার সকালে তাঁকে আদালতে পাঠিয়েছে। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নোয়াখালীর সোনাইমুড়ী থানার এক হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুর রহিমকে ৯ বছর পর ফেনীর দাগনভূঞা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৫ মিনিট আগে
১৫ দিনের ব্যবধানে তিন শিক্ষার্থীর মৃত্যুর পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুর সেচে ফেলা হচ্ছে। চুয়েট প্রশাসন ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুকুরে নামা, সাঁতার কাটা ও প্রবেশ নিষিদ্ধ করেছে।
৯ মিনিট আগে
আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা, নিয়মিত তদারকি এবং প্রকল্পের আরডিপিপি অনুমোদনের ফলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর...
২৩ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গুলিতে দুজন নিহতের ঘটনায় করা মামলায় প্রধান আসামি সবুজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর দুই আসামি পারুল ও ফরহাদকে খালাস দেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে