
জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার রবিউল হাসান সোহাগ সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

প্রায় ১৭ বছর আগে পাশের শেরপুর সদর উপজেলার সাত নম্বর চর এলাকার বাসিন্দা আহমত মোল্লাহর মেয়ে মঞ্জুরার সঙ্গে সুজন মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে মঞ্জুরার মৃত্যু হয়।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, অনলাইনে হুংকার দিলে হবে না। ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশের মাটিতে আসেন। আপনাদের ফাঁসির মঞ্চ তৈরি আছে, বিচার রেডি আছে।

জামালপুরের ইসলামপুরে চুরির ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার ২৪ দিন পর অবশেষে ভুক্তভোগীর মামলা নথিভুক্ত করেছে পুলিশ। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইসলামপুর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় উপজেলার বেলগাছা ইউনিয়নের মধ্য বেলগাছা এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে আবু তালেব ওরফে মোতালেবকে...