
শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ আটকের পর মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে সদর থানায় মুচলেকা দেওয়ার পর তাঁদের দুজনকে পাসপোর্ট অফিসের স্টাফদের জিম্মায় দেওয়া হয়। বিষয়টি রাতে নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।
এদিকে এ ঘটনায় রুস্তম আলীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. নূরুল হাফিজ।

বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে শেরপুর শহরের নবীনগর এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় অবস্থিত রুস্তম আলীর বাসভবন থেকে এক নারীসহ হেফাজতে নেয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে রুস্তম আলীর বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয় কয়েকজন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন। পরে শেরপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। এ সময় বাসা থেকে খালি মদের বোতলও পাওয়া যায় বলে পুলিশ জানায়। পরে তাঁদের থানায় নেওয়া হয়।
শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারী রুস্তম আলীর দূরসম্পর্কের শালী বলে জানা গেছে। তাঁদের দুজনকে মুচলেকা নিয়ে পাসপোর্ট অফিসের স্টাফদের জিম্মায় দেওয়া হয় হয়েছে।

সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২৭ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
১ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
১ ঘণ্টা আগে
‘গরু’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববি
১ ঘণ্টা আগে